-
জ্বালানি তেলের মূল্য ও বাসভাড়া বৃদ্ধি: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ কর্মসূচি
নভেম্বর ০৮, ২০২১ ১৫:১০জ্বালানি তেলের মূল্য ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১০ এবং ১২ নভেম্বর এই কর্মসূচি পালন করবে দলটি।
-
রাজনৈতিক দল হিসেবে বিএনপি টিকে থাকবে কি না, সংশয় শেখ হাসিনার
নভেম্বর ০৮, ২০২১ ০৮:৫২ভবিষ্যতে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
পরিবহণ ধর্মঘট প্রত্যাহার: মহানগরে বাস ভাড়া সর্বনিম্ন ১০ টাকা, মিনিবাসে ৮
নভেম্বর ০৭, ২০২১ ১৬:১০জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকেই মহানগরসহ সারাদেশে পরিবহন চলাচল শুরু করেছে। পরিবহন মালিকদের দাবীর মুখে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে।
-
'দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার'
নভেম্বর ০৭, ২০২১ ১২:৪৬বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার। এটা অত্যন্ত দুঃখনজনক যে, আজকে দেশের স্বাধীনতার ৫০ বছরে এসে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে নির্মমভাবে ধ্বংস করেছে। দেশে মানুষের বাক স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই ও গণতন্ত্র নেই।
-
'উদারপন্থি গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছে বিএনপি'
নভেম্বর ০৬, ২০২১ ১৬:৪২বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি উদারপন্থি গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছে। প্রায়ত নেতা তরিকুল ইসলাম সমস্ত জীবন দিয়ে সেই কাজটিই করে গেছেন।
-
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
নভেম্বর ০৬, ২০২১ ১৬:৩৩জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে গণপরিবহন ও পণ্যপরিবহনের পর এবার অভ্যন্তরীণ নৌপথেও লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকরা। শনিবার (৬ নভেম্বর) লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
-
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফল আসেনি, পরিবহণ ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা
নভেম্বর ০৬, ২০২১ ১১:২৫ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহার অথবা পরিবহনের ভাড়া বৃদ্ধি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন।
-
পরিবহনশূন্য রাজধানীর সড়ক, ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের
নভেম্বর ০৫, ২০২১ ১৪:০৮জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। আজ (শুক্রবার) সকাল থেকে রাজধানীতে কোনো বাস চলতে দেখা যায়নি। ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো পরিবহণও। ফলে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের পড়তে হয়েছে দুর্ভোগে।
-
লজ্জার হার দিয়ে শেষ বাংলাদেশের বিশ্বকাপ, ৬ ওভারেই জয় তুলে নিল অজিরা
নভেম্বর ০৪, ২০২১ ১৫:২০টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে মিরপুরে স্লো পিচে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের কঠোর বদলা নিল অজিরা। আর সুপার টুয়েলভে সব ম্যাচ হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল মাহমুদউল্লাহরা।
-
ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ সিইসির
নভেম্বর ০৪, ২০২১ ১২:১৪বাংলাদেশের চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা বন্ধে গোয়েন্দা তৎপরতা জোরদার করে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দিয়েছেন তিনি।