-
ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস
অক্টোবর ২০, ২০২১ ১২:৩৩বাংলাদেশের রাজধানী ঢাকাসহা সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে আজ (বুধবার) সকাল ৯টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে জশনে জুলুস করে আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়া।
-
বাঁচা-মরার ম্যাচে ওমানের বিপক্ষে স্বস্তির জয় পেল বাংলাদেশ
অক্টোবর ১৯, ২০২১ ২০:৫০বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক ওমানের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি ওমান ও স্কটল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। শেষ ম্যাচে স্কটল্যান্ড যদি ওমানকে হারিয়ে দেয় এবং বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পায়, তাহলেই সুপার টুয়েলভে উঠবে মাহমুদউল্লাহর দল।
-
শেখ হাসিনাকে বিশ্রামে যাবার পরামর্শ ডা. জাফরুল্লাহ’র
অক্টোবর ১৯, ২০২১ ১৬:৪৮বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ছোট বোন শেখ রেহানার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
-
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির
অক্টোবর ১৯, ২০২১ ১৬:২৮বাংলাদেশে চলমান সহিংসতার মধ্যে হিন্দু সম্প্রদায় ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
-
হিন্দু ভাইদের বলব ভয় নেই, শেখ হাসিনা সঙ্গে আছেন: কাদের
অক্টোবর ১৯, ২০২১ ১৩:১৪দেশের সনাতন ধর্মাবলম্বীদের পাশে শেখ হাসিনা আছেন, আওয়ামী লীগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। হিন্দু ভাইদের বলব, আপনাদের ভয় নেই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে।’
-
রংপুরে হিন্দুপল্লীতে হামলা: বিএনপির তদন্ত কমিটি গঠন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
অক্টোবর ১৯, ২০২১ ১১:১৭বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। সোমবার সন্ধ্যায় টুইট বার্তায় মিয়া সেপ্পো এ আহ্বান জানান ।
-
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
অক্টোবর ১৯, ২০২১ ১০:২৮দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপে হামলা-ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার সাম্প্রতিক ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
রংপুরে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগ এবং লুটপাট: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া এবং পুলিশ প্রশাসনে রদবদল
অক্টোবর ১৯, ২০২১ ১০:১৩বাংলাদেশে গত পাঁচদিন ধরে চলমান সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষাপটে সরকার ও বিরোধী দলের পারস্পরিক দোষারোপের মাঝে রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
-
তেহরানে বাংলাদেশ দুতাবাসে যথাযথ মর্যাদায় 'শেখ রাসেল দিবস' পালিত
অক্টোবর ১৮, ২০২১ ১৮:৪০ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় 'শেখ রাসেল দিবস' পালিত হয়েছে। সকাল ১০ টায় দূতালয় প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতি স্থাপন করা হয়। প্রতিকৃতিটি উদ্বোধন করে তাতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার।
-
তথ্য প্রতিমন্ত্রীকে বহিষ্কার করা উচিত- জি এম কাদের : ক্ষমা চাইব না- ডা. মুরাদ
অক্টোবর ১৮, ২০২১ ১৮:১৪বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার পক্ষে কথা বলায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আওয়ামী লীগের বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে সংবিধানের শপথ ভঙ্গ করেছেন। তাঁর উচিত পদত্যাগ করা।’