বাংলাদেশ
  • ঈদের ছুটি শেষে  ১৪ দিনের দেশব্যাপী সর্বাত্মক লকডাউন: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া

    ঈদের ছুটি শেষে ১৪ দিনের দেশব্যাপী সর্বাত্মক লকডাউন: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া

    জুলাই ১৭, ২০২১ ১৩:৪৬

    ঈদ-উল-আজহার ছুটি শেষে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের ঘোষণা প্রসঙ্গে শিল্পমালিকগণ প্রধানমন্ত্রীর বরাবরে চিঠি পাঠিয়ে  তাদের উদ্বেগের  কথা জানিয়ে বলেছেন, এ সময় শিল্পকারখানা বন্ধ রাখলে অর্থনীতিতে ভয়াবহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে, শিল্পমালিকদের আপত্তিকে উপেক্ষা করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন আজ শনিবার ( ১৭ জুলাই) গার্মেন্ট ও শিল্পকারখানা বন্ধের বিষয়ে সরকারের আগের সিদ্ধান্তই পুনরুল্লেখ করেছেন।

  • সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবার আশা করছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবার আশা করছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    জুলাই ১৭, ২০২১ ১২:৪০

    বাংলাদেশ-ভারত সীমান্তে শিগগিরই দুই দেশের সীমান্ত রক্ষীদের মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

  • লিটন-সাকিবের নৈপুণ্যে জিম্বাবুয়েকে ১৫৫ রানে হারাল বাংলাদেশ

    লিটন-সাকিবের নৈপুণ্যে জিম্বাবুয়েকে ১৫৫ রানে হারাল বাংলাদেশ

    জুলাই ১৬, ২০২১ ১৬:৪৫

    লিটন দাসের সেঞ্চুরি আর সাকিব আল হাসানের ৫ উইকেটের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে রানের হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় বাংলাদেশের। আগেরটি ছিল ১৪৫ রানের; ২০১৫ সালে ঢাকায় এসেছিল সেই জয়।

  • ঈদের পরে  কারখানা বন্ধ রাখতে নারাজ মালিকরা: শ্রমিকদের দাবি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন

    ঈদের পরে কারখানা বন্ধ রাখতে নারাজ মালিকরা: শ্রমিকদের দাবি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন

    জুলাই ১৬, ২০২১ ১৬:২৮

    ঈদের পর ১৪ দিনের লকডাউনের মাঝে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী শিল্প কারখানা খোলা রাখার দাবি জানিয়েছেন শিল্প মালিকরা। তারা মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন, লকডাউনের মধ্যে কারখানা বন্ধ থাকলে রপ্তানিমুখী শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে। শিল্প কারখানা যদি খোলা না রাখা হয় তাহলে অর্থনীতিতে একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

  • আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা ষড়যন্ত্র করছে: কাদের

    আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা ষড়যন্ত্র করছে: কাদের

    জুলাই ১৬, ২০২১ ১২:৫৭

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে। তবে সেই দিন আর আসবে না।

  • আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    জুলাই ১৬, ২০২১ ০৮:৫৩

    আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের উদ্যোগে ১৫ জুন (বৃহস্পতিবার) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভূবিরচর গ্রামে এক বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন।

  • বাংলাদেশের করোনায় আরও ২২৬ মৃত্যু, লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ

    বাংলাদেশের করোনায় আরও ২২৬ মৃত্যু, লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ

    জুলাই ১৫, ২০২১ ১৫:০৯

    বাংলাদেশ প্রতিদিনই দেখছে করোনার ভয়ংকর রূপ। জুনের শেষ সপ্তাহ থেকে প্রায় প্রতিদিনই ভাঙছে করোনায় সংক্রমণ বা মৃত্যুর রেকর্ড। 

  • বাংলাদেশে করোনা: শিক্ষা প্রতিষ্ঠান আপাতত খুলছে না

    বাংলাদেশে করোনা: শিক্ষা প্রতিষ্ঠান আপাতত খুলছে না

    জুলাই ১৫, ২০২১ ১৩:১৩

    করোনাভাইরাসের কারণে দেশেrর শিক্ষাপ্রতিষ্ঠানগুলি টানা ১৬ মাস ধরে বন্ধ থাকার পর বিষয়টি আবারো অনিশ্চয়তার দিকে ঠেকে দিয়েছে সরকার। সরকারের শিক্ষা মন্ত্রী দীপু মনি আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশে এখন এখন করোনাজনিত মৃত্যু এবং  সংক্রমণের যে উচ্চ হার, তাতে এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। ।

  • বকেয়া বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

    বকেয়া বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

    জুলাই ১৫, ২০২১ ১২:৩৫

    বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করে  চলছেন। গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অবস্থিত স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকেরা আজকেও  (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে বিক্ষোভ শুরু করেছে।