ব্রিটিশ জার্নাল ল্যান্সেটের তথ্য
‘গাজায় ইসরাইলি আগ্রাসনে এক লাখ ৮৬ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে’
ব্রিটেনের প্রভাবশালী মেডিকেল জার্নাল ‘দি ল্যানসেট’ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক লাখ ৮৬ হাজার ফিলিস্তিনি শহীদ হয়ে থাকতে পারে। গাজায় শহীদের সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার শতকরা ৭.৯ ভাগ।
গত শুক্রবার প্রকাশিত একটি রিপোর্টে লানসেট বলেছে, নিহত ফিলিস্তিনিদের সংখ্যার মধ্যে ইসরাইলের হাতে সরাসরি নিহতের সংখ্যা যেমন রয়েছে, তেমনি অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন ভবনের নিচে যেসব মানুষ চাপা পড়ে নিখোঁজ হয়েছেন, তাদের তথ্যও আনা হয়েছে।
জার্নালটি বলেছে, তারা মৃত্যুর যে সংখ্যা তুলে ধরেছে তার মধ্যে একজনের সরাসরি মৃত্যুর বিপরীতে চারজনের পরোক্ষ মৃত্যুর কথা জানিয়েছে।
প্রতিবেদনটি আরো বলেছে, "এটি অনুমান করা অসম্ভব নয় যে, গাজার বর্তমান সংঘাতের জন্য এক লাখ ৮৬ হাজার বা তারও বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে।"
গত ৭ অক্টোবর ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন শুরু করে এবং এ পর্যন্ত প্রকাশ্যভাবে ৩৮ হাজার ৫১৪ জন ফিলিস্তিনি শহীদ হওয়ার কথা জানা যাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।