তেলআবিবে নিষিদ্ধ হচ্ছে জাতিসংঘের এই সংস্থা
'আনরোয়া'কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিল পাস ইসরাইলি সংসদে
-
ইসরাইলের তথাকথিত সংসদ নেসেট
ইসরাইলি সংসদ নেসেট ফিলিস্তিনি শরণার্থীদের বিষয়ক জাতিসংঘের সংস্থা আনরোয়াকে (UNRWA) একটি "সন্ত্রাসী সংগঠন" হিসাবে অভিহিত করে একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এই সংস্থার দপ্তর ও কর্মীদের ওপর তেলআবিবের হামলা ক্রমেই বাড়ছে।
এই বিলটি গতকাল সোমবার প্রাথমিক অনুমোদন পেয়েছে ইসরাইলের তথাকথিত সংসদে। এ ছাড়াও ইসরাইলি সাংসদরা দুটি পৃথক বিলে অনুমোদন দিয়েছে যেখানে বলা হয়েছে যে তেল-আবিব অঞ্চলে এই সংস্থার কার্যক্রম নিষিদ্ধ এবং জাতিসংঘের কর্মী বা কর্মকর্তারা যে আইনি দায়মুক্তি পেয়ে থাকেন আনরোয়ার স্টাফরা তা পাবেন না।
অবশ্য এইসব বিলকে চূড়ান্ত অনুমোদনের জন্য ইসরাইলি সংসদের কথিত পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটিতে পাঠানো হবে।
আনরোয়া ফিলিস্তিনের গাজা ও পশ্চিমতীরসহ বিভিন্ন দেশে আশ্রয় নেয়া কয়েক মিলিয়ন ফিলিস্তিনিকে গুরুত্বপূর্ণ ও মোলিক কিছু মানবীয় ত্রাণ-সহায়তা দিয়ে আসছে। #
পার্সটুডে/এমএএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।