গাজার স্কুলে গণহত্যা ইসরাইলকে আমেরিকার নিঃশর্ত সমর্থনের ফল
https://parstoday.ir/bn/news/event-i140016-গাজার_স্কুলে_গণহত্যা_ইসরাইলকে_আমেরিকার_নিঃশর্ত_সমর্থনের_ফল
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার স্কুলে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালিয়েছে তা তেল আবিবের প্রতি মার্কিন সরকারের নিঃস্বার্থ সমর্থনের সর্বশেষ ফল। এই বর্বর হামলার একটি কঠোর নিন্দা করেন তিনি। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০২৪ ১১:০৬ Asia/Dhaka
  • গাজার স্কুলে গণহত্যা ইসরাইলকে আমেরিকার নিঃশর্ত সমর্থনের ফল

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার স্কুলে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালিয়েছে তা তেল আবিবের প্রতি মার্কিন সরকারের নিঃস্বার্থ সমর্থনের সর্বশেষ ফল। এই বর্বর হামলার একটি কঠোর নিন্দা করেন তিনি। 

গতকাল (শনিবার) এক্স পেইজে দেয়া এক পোস্টে নাসের কানয়ানি একথা বলেন। এর আগে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা গাজার দেইর আল-বালাহ শহরের একটি স্কুলে আগ্রাসন চালিয়ে ৩০ জন ফিলিস্তিনিকে শহীদ এবং ১০০’র বেশি মানুষকে আহত করে। 

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দেইর আল-বালাহ শহরের সাইদা খাদিজা গার্লস স্কুলে হাজার হাজার উদ্বাস্তু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। আমেরিকার সমর্থন নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদীরা। গতকালের এই হামলার ফলে নয় মাসে গাজা উপত্যকায় ইহুদিবাদীদের আগ্রাসনে শহীদ ফিলিস্তিনের সংখ্যা ৩৯ হাজার ২৭৮ জনে উন্নীত হলো।

নাসের কানয়ানি জোর দিয়ে বলেন, "গাজার বিরুদ্ধে অব্যাহত যুদ্ধ এবং দৈনিক ভিত্তিতে শত শত ফিলিস্তিনিকে হত্যা ও পঙ্গু করা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে পড়ে যা সমস্ত আইনি রেড লাইন অতিক্রম করে।"

কানয়ানি বলেন, ইসরাইলের যুদ্ধাপরাধের প্রতি সমর্থন দেয়া "সকল আন্তর্জাতিক নিয়ম ও আইন-কানুনের পাশাপাশি নৈতিক নীতিগুলোকে পদদলিত করার সমান।"# 

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৮