ইরানি চিফ অফ স্টাফের মন্তব্য
শত্রুরা কোনো রকমের ভুল করলে ইসরাইলের শান্তি ঝুঁকির মুখে পড়বে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, তার দেশের বিরুদ্ধে যদি ইহুদিবাদী ইসরাইল এবং তার সম্ভাব্য সমর্থকরা কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতিবরণ করতে হবে।
নবী মোহাম্মদ (স.) ১৯ নামের সামরিক মহড়ার শেষ ধাপে গতকাল (বুধবার) তিনি বলেন, “আমাদের সামরিক বাহিনী যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।” জেনারেল বাকেরি আরো বলেন, শত্রু যদি কোনো রকম ভুল করে তাহলে ইসরাইল এবং আগ্রাসন পরিকল্পনার সাথে জড়িত সবার শান্তি ঝুঁকির মুখে পড়বে।
বাকেরি জোর দিয়ে বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ অবস্থায় রয়েছে, অতীতে এর সামান্যতম ক্ষতি হলেও তা দ্রুত মেরামত করা হয়েছে। তিনি বলেন, "ইরানের সামরিক বাহিনী আক্রমণাত্মক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং ব্যাপকমাত্রায় ক্ষেপণাস্ত্র উৎপাদন কোনো বাধা ছাড়াই এগিয়ে চলেছে।"
জেনারেল বাকেরি ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, "আমরা বিভিন্ন সামরিক ইউনিটে মাইক্রোড্রোন এবং লোয়ারিং ড্রোন মোতায়েনের জন্য ব্যাপক পরিকল্পনা করেছি।"#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।