হযরত ঈসা (আ) এর জন্ম উপলক্ষে বিশ্ব খ্রিস্টানদের অভিনন্দন জানিয়েছেন বাকায়ি
https://parstoday.ir/bn/news/event-i155484-হযরত_ঈসা_(আ)_এর_জন্ম_উপলক্ষে_বিশ্ব_খ্রিস্টানদের_অভিনন্দন_জানিয়েছেন_বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হযরত ঈসা (আ) এর জন্ম এবং নববর্ষের সূচনা উপলক্ষে বিশ্বের সকল খ্রিস্টানদের অভিনন্দন জানিয়েছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২৫ ২০:৫৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হযরত ঈসা (আ) এর জন্ম এবং নববর্ষের সূচনা উপলক্ষে বিশ্বের সকল খ্রিস্টানদের অভিনন্দন জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি হযরত ঈসা (আ) এর জন্ম এবং নববর্ষের সূচনাকে সাধারণ মানবিক ও ঐশ্বরিক মূল্যবোধের স্মারক বলে মনে করেন যা তৌহিদবাদী ধর্মের অনুসারীদের শান্তি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার দিকে আহ্বান জানায়।

বিভিন্ন ধর্মের সহাবস্থানে ইরানের উজ্জ্বল ইতিহাসের ওপর জোর দিয়ে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাতি এবং ধর্মের অনুসারীদের মধ্যে সমঝোতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং শান্তি, আশা, ন্যায়বিচার ও বিশ্ব শান্তির পথে কার্যকর পদক্ষেপে পূর্ণ একটি বছর কামনা করেন।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন