সাম্প্রতিক
ইরানের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করল রাশিয়া ও বেলারুশ
-
ইরানের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করল রাশিয়া ও বেলারুশ
পার্স টুডে – রাশিয়া ও বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীরা ঘোষণা করেছেন যে তারা ইরানসহ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের প্রচেষ্টার বিরোধিতা করেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী মাকসিম রিঝেনকভ মঙ্গলবার এক টেলিফোন আলাপে ইরানের সাম্প্রতিক অস্থিরতা দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন—বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও দেশটির প্রেসিডেন্টকে অপহরণের ঘটনার পরিপ্রেক্ষিতে।
এর আগে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে এক ফোনালাপে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের প্রচেষ্টার তীব্র নিন্দা জানান।
শোইগু সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানিকে ফোন করে সাম্প্রতিক ঘটনাবলিতে ইরানি নাগরিকদের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানান। #
পার্স টুডে/এমএএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।