ইরানের ওপর হামলাকারীরা তাদের কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারেনি: বেলারুশ প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i157792-ইরানের_ওপর_হামলাকারীরা_তাদের_কোনো_লক্ষ্যেই_পৌঁছাতে_পারেনি_বেলারুশ_প্রেসিডেন্ট
পার্সটুডে-বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, হামলাকারীরা তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।
(last modified 2026-03-16T06:14:07+00:00 )
মার্চ ১৪, ২০২৬ ১৪:৫০ Asia/Dhaka
  • লুকাশেঙ্কো
    লুকাশেঙ্কো

পার্সটুডে-বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, হামলাকারীরা তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

পার্সটুডে'র খবরে আরও বলা হয়েছে,বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন- বর্তমানে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এক ধরনের আপেক্ষিক শান্ত অবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন,এখন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তারা সেখানে সবকিছুতে বোমাবর্ষণ করেছে এবং সেখানে আর কোনো কাজ নেই। কিন্তু আসলে এটি যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

লুকাশেঙ্কো আরও বলেন,“এখানে ট্রাম্প ঠিকই বলেছেন। এটি সবচেয়ে ভালো বিকল্প। তারা বলতে পারে যে, সেখানে সবকিছু বোমা মেরে ধ্বংস করা হয়েছে, কিন্তু যুদ্ধ থেকে বেরিয়ে আসা উচিত। কারণ যুদ্ধ যদি চলতে থাকে,তাহলে পরিস্থিতি তাদের জন্য আরও খারাপ হবে।”

বেলারুশের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান একটি অত্যন্ত বড় দেশ, যেখানে গভীর আধ্যাত্মিকতা রয়েছে ও সেখানে মুসলিম জনগণ বসবাস করে। তিনি বলেন, ইরানের ওপর হামলা দেশটির জনগণকে বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ করে দিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।