গ্রিনল্যান্ড দখল ইস্যু থেকে নজর সরাতেই ইরান নিয়ে এত মাতামাতি: রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i156112-গ্রিনল্যান্ড_দখল_ইস্যু_থেকে_নজর_সরাতেই_ইরান_নিয়ে_এত_মাতামাতি_রাশিয়া
পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার বদলে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের গ্রিনল্যান্ডের দিকে মনোযোগ দেওয়া উচিত, যেটি দখল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৬ ১৬:৩৭ Asia/Dhaka
  • জাখারোভা
    জাখারোভা

পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার বদলে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের গ্রিনল্যান্ডের দিকে মনোযোগ দেওয়া উচিত, যেটি দখল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার রেডিও স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউরোপীয়রা কেন এখন তাদের সব মনোযোগ গ্রিনল্যান্ডের দিকে দিচ্ছে না? আপনাদের কি এটা বিশ্বাস হয় না যে, ইরানের পরিস্থিতিকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে, যাতে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জনগণের দৃষ্টিকে গ্রিনল্যান্ড ইস্যু থেকে অন্যদিকে সরিয়ে নিতে পারেন? কোনো গণভোট ছাড়াই তাদের একটি দ্বীপ হাতছাড়া হয়ে যাচ্ছে, আমেরিকা তা নিয়ে নিচ্ছে। এই বিষয় থেকেই দৃষ্টি সরাতেই ইরান ইস্যুকে সামনে আনা হয়েছে।

ইরান ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, এই জোট প্রকাশ্যেই ইরানের অস্থিরতা ও বিশৃঙ্খলাকে সমর্থন করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তার লাগবেই।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।