ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক
https://parstoday.ir/bn/news/event-i156926-ভোট_পর্যবেক্ষণে_ঢাকায়_৩৯৪_আন্তর্জাতিক_পর্যবেক্ষক_১৯৭_বিদেশি_সাংবাদিক
পার্সটুডে-বাংলাদেশের ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট  পর্যবেক্ষণে এরইমধ্যে দেশটির রাজধানী ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক।
(last modified 2026-02-11T10:35:14+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১৬:৩২ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং
    বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং

পার্সটুডে-বাংলাদেশের ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট  পর্যবেক্ষণে এরইমধ্যে দেশটির রাজধানী ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক।

ডেইলি স্টারের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ওই পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। দ্বিপক্ষীয় দেশসমূহ—যার মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকেরাও রয়েছেন—সেখান থেকে এসেছেন ২৪০ জন। এ ছাড়া বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৫১ জন ব্যক্তি নিজস্ব সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। তুলনামূলকভাবে একাদশ, দ্বাদশ ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ ও মাত্র ৪ জন।
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফরেল) ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট  ২৭ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ১৯ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) একজন পর্যবেক্ষক পাঠিয়েছে।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।