পারস্য উপসাগরীয় অঞ্চলের সব মার্কিন ঘাঁটি আরব দেশগুলোর জন্য হুমকি: রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i157610-পারস্য_উপসাগরীয়_অঞ্চলের_সব_মার্কিন_ঘাঁটি_আরব_দেশগুলোর_জন্য_হুমকি_রাশিয়া
পার্স-টুডে: রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব পারস্য উপসাগরীয় অঞ্চলে আরব দেশগুলোর মধ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে সেখানকার দেশগুলোর জন্যই হুমকি বলে সতর্ক করেছেন।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৭, ২০২৬ ১৬:৩৯ Asia/Dhaka
  • রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব দিমিত্রি মেদভেদেভ
    রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব দিমিত্রি মেদভেদেভ

পার্স-টুডে: রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব পারস্য উপসাগরীয় অঞ্চলে আরব দেশগুলোর মধ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে সেখানকার দেশগুলোর জন্যই হুমকি বলে সতর্ক করেছেন।

ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব দিমিত্রি মেদভেদেভ পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর উদ্দেশে বলেছেন, এ অঞ্চলের মার্কিন কোনো ঘাঁটিই তাদের নিঁরাপত্তা রক্ষা তো করছেই না, বরং এখানকার সব মার্কিন ঘাঁটিই স্থানীয় দেশগুলোর জন্য হুমকি।

গতকাল  শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ মেভভেদেভ লিখেছেন: ‘পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো নিজ নিজ ভূখণ্ডে মার্কিন ঘাঁটিগুলো গড়ার অনুমতি দিয়েছে এই আশায় যে এই ঘাঁটিগুলো সুরক্ষার ব্যবস্থা করবে তাদের জন্য, কিন্তু এটি খুবই বোকামি বা সরলতা। না, আমেরিকা কখনও তা করবে না! মার্কিন সরকার সেগুলোকে কেবল নিজের ও কেবল একটি বিশেষ সরকারকে রক্ষার জন্যই ব্যবহার করবে।

মেদভেদেভ পারস্য উপসাগরীয় আরব সরকারদের উদ্দেশে আরও বলেছেন, 'আপনারা ভালো করে ভেবে দেখুন মার্কিন ঘাঁটিগুলো আপনাদের আসলেই কি দরকার না কোনো দরকার নেই। এইসব ঘাঁটি আপনাদের সুরক্ষা দেবে না, বরং আপনাদের জন্য হুমকি।' #  
 

পার্স টুডে/এমএএইচ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।