হিজবুল্লাহর স্থল-হামলায় সম্প্রতি বহু ইসরায়েলি সেনা হতাহত
ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে ইসরায়েলের কেন্দ্রস্থলে: ভিডিও
পার্সটুডে: ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো অধিকৃত অঞ্চলে তথা ইহুদিবাদী ইসরায়েলে কেন্দ্রীয় অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর দিয়েছে।
ইসরায়েলি কঠোর সেন্সরশিপ বা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইন্টারনেট মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও-চিত্র থেকে দেখা গেছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা সিস্টেমের ক্ষেপণাস্ত্রগুলোকে এড়িয়ে গিয়ে মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মুকাদ্দাস অঞ্চলের কাছে ‘বাইত শেম্শ’ এলাকায় আঘাত হেনেছে।
এইসব ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি।
ইরানের পাশাপাশি ইয়েমেনের আনসারুল্লাহ'র নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর স্থল-হামলায় সম্প্রতি বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন