ইরান সাম্প্রতিক যুদ্ধে মোট ১২টি ফ্রন্টে একইসঙ্গে যুদ্ধ করেছে
পার্সটুডে: ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেইখ বলেছেন, তার দেশের ওপর সাম্প্রতিক যুদ্ধে দেশটি কেবল ইসরায়েলি ও মার্কিন শত্রুরই মোকাবেলা করেনি একইসঙ্গে ১২টি বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেছে।
আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। আলী রেজা শেইখ বলেছেন, সর্বোচ্চ নেতা এবং সিনিয়র সামরিক কমান্ডারদের হারানোর পরও অন্য কোনো দেশ এত দ্রুত ও কার্যকরভাবে বিভিন্ন ফ্রন্টে শত্রুর আগ্রাসনের জবাব দিতে সক্ষম হত না যেমনটি সক্ষম হয়েছে ইরান।
ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার কারণে শত্রুরা ইসলামী এই দেশটির সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এ বিষয়টি কৌশলগত যুদ্ধের পরিভাষায় ক্ষমতার সমতা হিসেবে পরিচিত বলে আলী রেজা শেইখ উল্লেখ করেছেন। ৪০ দিনের এই যুদ্ধ বিশ্বের সামরিক পরিভাষা ও সাহিত্যকে বদলে দিয়েছে এবং প্রতিরক্ষা নীতিতে এ যুদ্ধ এক নতুন অধ্যায়ের সুচনা করতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন। #
পার্সটুডে/এমএএইচ/১৮