পরিস্থিতি আরও স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছেন জাহাজ মালিকরা
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন: জাহাজ সংকটে ভারত
-
হরমুজ প্রণালি
পার্সটুডে: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আবার শুরু হলেও, জাহাজের মালিকরা এখনো এ পথ দিয়ে অপরিশোধিত তেল ও এলপিজি পরিবহনের জন্য তাদের জাহাজ ভাড়া দিতে রাজি হচ্ছেন না।
ভারতের বৃহত্তম তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল ও এলপিজি তথা তরল গ্যাস পরিবহনের জন্য কোনো জাহাজ-মালিকই তাদের জাহাজ ভাড়া দিতে আগ্রহী নন।
প্রায় এক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আবার শুরু হলেও, জাহাজের মালিকরা এখনও এ পথ দিয়ে অপরিশোধিত তেল ও এলপিজি পরিবহনের জন্য তাদের জাহাজ ভাড়া দিতে রাজি হচ্ছেন না। জাহাজ চলাচল বেড়েছে। তবে উপসাগরীয় পানিপথ পরিচালনাকারী কর্তৃপক্ষ সতর্ক করে বলছে, ইরান-নির্ধারিত নৌপথের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করলে তার পরিণতির সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং জাহাজের অধিনায়কের ওপর বর্তাবে। গত দুই দিনেও প্রণালির দক্ষিণাঞ্চলীয় রুটে চলাচলকারী দুটি জাহাজ হামলার শিকার হয়েছে।
দরপত্র-সংক্রান্ত নথি অনুযায়ী, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে তেলের চালান ভারতের পশ্চিম উপকূলে পৌঁছানোর কথা ছিল। তবে বাজার-সংশ্লিষ্ট অবগত সূত্রগুলো ইকোনমিক টাইমস-কে জানিয়েছে, জাহাজ-মালিকরা বর্তমানে ঝুঁকি নিতে রাজি নন এবং পরিস্থিতি আরও স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছেন। #
পার্স টুডে/এমএএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।