'কাস্পিয়ান সাগরে যেকোনো উসকানির অনুশোচনা-জাগানো জবাব দিবে ইরান'
https://parstoday.ir/bn/news/event-i161732-'কাস্পিয়ান_সাগরে_যেকোনো_উসকানির_অনুশোচনা_জাগানো_জবাব_দিবে_ইরান'
পার্সটুডে: ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার হামিদরেজা হাজী বাবায়ি বলেছেন, ইউক্রেনের পৃষ্ঠপোষকদের সতর্ক করে দিচ্ছি, তাদের প্রতিনিধির মাধ্যমে অঞ্চল ও কাস্পিয়ান সাগরে যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে মহান ইরানি জাতির এমন প্রতিক্রিয়া হবে, যার জন্য তাদের অনুতপ্ত হতে হবে।
(last modified 2026-07-27T14:50:59+00:00 )
জুলাই ২৭, ২০২৬ ২০:৩৯ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার হামিদরেজা হাজী বাবায়ি
    ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার হামিদরেজা হাজী বাবায়ি

পার্সটুডে: ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার হামিদরেজা হাজী বাবায়ি বলেছেন, ইউক্রেনের পৃষ্ঠপোষকদের সতর্ক করে দিচ্ছি, তাদের প্রতিনিধির মাধ্যমে অঞ্চল ও কাস্পিয়ান সাগরে যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে মহান ইরানি জাতির এমন প্রতিক্রিয়া হবে, যার জন্য তাদের অনুতপ্ত হতে হবে।

পার্স টুডে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাতে জানিয়েছে, ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার হামিদরেজা হাজী বাবায়ি আজ সোমবার ইসলামি পরামর্শ পরিষদের (মাজলিস) প্রকাশ্য অধিবেশনের পূর্ববর্তী ভাষণে, যা ওয়েবিনারের মাধ্যমে অনুষ্ঠিত হয়, লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে মুসলিম বিশ্বের নেতা ও প্রতিরোধ অক্ষের কমান্ডার আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী-এর প্রতি আনুগত্য ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করেছেন।

তিনি বলেন, “এই আনুগত্যের ঘোষণা মুসলিম উম্মাহর উচ্চতম শিখর এবং প্রতিরোধের বিজয়ী চেহারার প্রতিফলন, যার আন্তর্জাতিক অঙ্গন, বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে ব্যাপক প্রভাব পড়েছে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন সুযোগ দেওয়া উচিত নয় যে, যখন ইচ্ছা যুদ্ধ শুরু করবে এবং যখন ইচ্ছা যুদ্ধবিরতি ঘোষণা করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।”

হাজী বাবাই আরও বলেন, “হরমুজ প্রণালি ইরানি জাতিকে একটি বিশাল শক্তি দিয়েছে এবং আজ এটি আমাদের ক্ষমতা ও মর্যাদার সর্বোচ্চ প্রতীক। এই ক্ষমতা ও মহান ইরানি জাতির মর্যাদা অবশ্যই রক্ষা ও সংরক্ষণ করতে হবে।”

তিনি বক্তব্যের শেষে বলেন, “আমরা ইউক্রেনের পৃষ্ঠপোষকদের সতর্ক করে দিচ্ছি—আপনাদের প্রতিনিধির মাধ্যমে আমাদের এ অঞ্চল ও কাস্পিয়ান সাগরে যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের পরিণতিতে মহান ইরানি জাতির এমন প্রতিক্রিয়া আসবে, যার জন্য আপনাদের অনুতপ্ত হতে হবে।” #
 

পার্সটুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।