ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে-এ দাবি ছিল মিথ্যা: মার্কিন নিরাপত্তা কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/event-i162020-ইরান_পরমাণু_অস্ত্র_তৈরির_দ্বারপ্রান্তে_এ_দাবি_ছিল_মিথ্যা_মার্কিন_নিরাপত্তা_কর্মকর্তা
পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক জাতীয় কেন্দ্রের প্রাক্তন পরিচালক জো কেন্ট, যিনি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে পদত্যাগ করেছিলেন, তিনি স্বীকার করেছেন যে ইরানের পারমাণবিক অস্ত্রের নিকটবর্তী হওয়া সম্পর্কে ট্রাম্প প্রশাসনের দাবিগুলো ছিল প্রচারণামূলক তথা মিথ্যাচার।
(last modified 2026-08-08T08:39:49+00:00 )
আগস্ট ০৮, ২০২৬ ১৪:২৪ Asia/Dhaka
  • প্রাক্তন মার্কিন নিরাপত্তা কর্মকর্তা জো কেন্ট
    প্রাক্তন মার্কিন নিরাপত্তা কর্মকর্তা জো কেন্ট

পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক জাতীয় কেন্দ্রের প্রাক্তন পরিচালক জো কেন্ট, যিনি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে পদত্যাগ করেছিলেন, তিনি স্বীকার করেছেন যে ইরানের পারমাণবিক অস্ত্রের নিকটবর্তী হওয়া সম্পর্কে ট্রাম্প প্রশাসনের দাবিগুলো ছিল প্রচারণামূলক তথা মিথ্যাচার।

এক্স-এ এক পোস্টে কেন্ট লিখেছেন: "ইরান আমেরিকায় সন্ত্রাসী পাঠাচ্ছিল না, এবং পারমাণবিক অস্ত্রও তৈরি করছিল না। যে ধারণা ইরান আমাদের আক্রমণ করার জন্য পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ছিল বা আছে, তা কেবল প্রচারণা, বুশ-যুগের ইরাক সম্পর্কিত দাবিগুলোর মতো।"

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী  ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে, যখন মার্কিন পক্ষের সাথে পরোক্ষ আলোচনা চলছিল। ইরান অপারেশন সত্য প্রতিশ্রুতি ৪-এর মাধ্যমে এর জবাব দেয়, যা অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং দখলকৃত অঞ্চলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ১০০ দিন পর যুদ্ধ শেষ করার জন্য একটি সমঝোতায় পৌঁছায়, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রায় সব ধারা বাস্তবায়নে ব্যর্থ হওয়ার কারণে সমঝোতাটি কার্যত ভেঙে পড়েছে।

ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দিয়েছিল এবং মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা তুলসি গ্যাবার্ডও বলেছিলেন যে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না।  ​​​​​#

পার্সটুডে/এমএএইচ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।