ইরানের দাবি মেনে নেয়া ছাড়া আমেরিকার কোনো উপায় নেই: মেয়ারশাইমার
https://parstoday.ir/bn/news/event-i162296-ইরানের_দাবি_মেনে_নেয়া_ছাড়া_আমেরিকার_কোনো_উপায়_নেই_মেয়ারশাইমার
পার্সটুডে: আন্তর্জাতিক সম্পর্কের মার্কিন তাত্ত্বিক জন মেয়ারশাইমার বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র উপায় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের দাবিগুলো মেনে নেওয়া।
(last modified 2026-08-19T05:24:21+00:00 )
আগস্ট ১৯, ২০২৬ ১১:১৩ Asia/Dhaka
  • জন মেয়ারশাইমার, আন্তর্জাতিক সম্পর্কের মার্কিন তাত্ত্বিক এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক
    জন মেয়ারশাইমার, আন্তর্জাতিক সম্পর্কের মার্কিন তাত্ত্বিক এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক

পার্সটুডে: আন্তর্জাতিক সম্পর্কের মার্কিন তাত্ত্বিক জন মেয়ারশাইমার বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র উপায় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের দাবিগুলো মেনে নেওয়া।

আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জন মেয়ারশাইমার বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে এমনকি সীমিত একটি বিজয় অর্জন করতে পারে, তা বোঝা কঠিন। ওয়াশিংটন যদি প্রণালিটি খুলতে এবং একটি অর্থনৈতিক বিপর্যয় এড়াতে চায়, তাহলে ইরানের প্রায় সব দাবিই মেনে নেয়া ছাড়া তাদের হাতে তেমন কোনো বিকল্প নেই।

এই অধ্যাপক আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের চারটি প্রধান লক্ষ্য ছিল—শাসনব্যবস্থার পরিবর্তন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতার অবসান, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং প্রতিরোধী গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা। কিন্তু যুক্তরাষ্ট্র এসব লক্ষ্যের কোনোটিই অর্জন করতে পারেনি এবং এগুলো বাস্তবায়নের কোনো সম্ভাবনাও নেই।

জন মেয়ারশাইমার জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে সামরিক কোনো বিকল্প নেই এবং উত্তেজনা আরও বাড়ানো আমেরিকানদের জন্য বিপর্যয়কর হবে। অন্যদিকে, ইরানিরা মনে করে তাদের সামরিক বিকল্প রয়েছে এবং তারা বিদ্যমান সমীকরণ পরিবর্তন করতে পারে। #

 

পার্সটুডে/এমএএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন