-
লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর হামলার চেষ্টা, ছেঁড়া হল ভারতের পতাকা
মার্চ ০৬, ২০২৫ ১৩:৩৫লন্ডন সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিরা হামলার চেষ্টা চালিয়েছে। এসময় ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে।
-
'নির্বাচন করবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের'
মার্চ ০৬, ২০২৫ ১১:৫৩বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে কিনা সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে। পশ্চিমা একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তার এই অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
-
হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে ওয়াশিংটন: হোয়াইট হাউজ
মার্চ ০৬, ২০২৫ ১১:১৪পার্সটুুডে: হোয়াইট হাউস একটি প্রতিবেদন নিশ্চিত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় লিপ্ত রয়েছে।
-
নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেওয়া: জয়শঙ্কর
মার্চ ০৬, ২০২৫ ১১:০৮ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, "নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেওয়া। এ ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমি মনে করি, ইতোমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি।"
-
প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে অসম্মান: স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব
মার্চ ০৬, ২০২৫ ১০:১৯রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করে ২ মার্চ জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছেন বাংলাদেশ হাইকোর্ট। একই সঙ্গে এই সার্কুলারের ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে।
-
আমরা চীনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত: পেন্টাগন প্রধান
মার্চ ০৬, ২০২৫ ০৯:২১মার্কিন প্রতিরক্ষা দফ্তর পেন্টাগন প্রধান ঘোষণা করেছেন যে ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য "প্রস্তুত"। ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ নিলে বেইজিংও পাল্টা পদক্ষেপ নেবে বলে চীনের পক্ষ থেকে জোরালো বক্তব্য দেয়ার পর পেন্টাগন প্রধান এ মন্তব্য করেন।
-
পশ্চিমাদের অকার্যকর চাপের নীতি বিপরীত ফল বয়ে আনবে: ইরানের আইএইএ 'র প্রতিনিধি
মার্চ ০৬, ২০২৫ ০৭:৫২আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সতর্ক করে দিয়ে বলেছেন, তেহরানের উপর একতরফাভাবে পারমাণবিক বাধ্যবাধকতা মেনে চলার জন্য চাপ প্রয়োগের পশ্চিমা কৌশল কেবল অকার্যকরই নয় বরং এতে বিপরীত ফল বয়ে আনবে।
-
৬০ ভাগ ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগ চায়
মার্চ ০৬, ২০২৫ ০৭:৩৮ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চায় ইসরাইলের শতকরা ৬০ ভাগ মানুষ।
-
এবার ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা বন্ধ করে দিয়েছে আমেরিকা
মার্চ ০৬, ২০২৫ ০৭:১৫রাশিয়ার সাথে প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভকে গোয়েন্দা সহায়তা স্থগিত করেছে।
-
আরব নেতাদের গাজা পুনর্গঠন পরিকল্পনা প্রত্যাখ্যান করল আমেরিকা-ইসরাইল
মার্চ ০৬, ২০২৫ ০৭:০৩যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। গাজার দখল প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানে অটল রয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।