-
সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: আজ শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১৪:৩২বাংলাদেশের গাজীপুরে গতকাল (শুক্রবার) রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আজ (শনিবার) থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।
-
২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি, নিজ আসনেও হেরে গেলেন কেজরিওয়াল!
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১৪:১৩দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদে বসল নরেন্দ্র মোদির দল। দিল্লিতে সরকার গঠনের জন্য যেকোনও রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।
-
পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১৩:১৯মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক দেশটির সেনাবাহিনীর অদক্ষতার সমালোচনা করে বলেছেন, পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে।
-
গাজায় জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনার বিরুদ্ধে জর্দান, ইরাক ও মিশরে বিক্ষোভ
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১২:৩৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার স্থানীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে পরিকল্পনা উত্থাপন করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জর্দান, ইরাক ও মিশরে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন।
-
ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১২:৩০বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জঙ্গি নেতা’ হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এবং এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
-
গাজার ধ্বংসস্তূপের নীচে ১২,০০০ লাশ: ভারী যন্ত্রপাতি প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১২:১১ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার বিধ্বস্ত ঘরবাড়ির নীচে অন্তত ১২,০০০ মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তর। তেল আবিব যখন এসব ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারী যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছে তখন এ ঘোষণা দেয়া হলো।
-
আইসিসির বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানাল ইরান
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১১:৫১আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, ইহুদিবাদী ইসরাইলকে তার অপরাধযজ্ঞের ব্যাপারে জবাবদিহি করার হাত থেকে বাঁচাতে এটি হচ্ছে ক্ষমতার জঘন্য অপব্যবহার।
-
‘আগামী সপ্তাহে সম্ভবত জেলেনস্কির সাথে বৈঠক হতে পারে’
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১১:২২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের প্রথম দিকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মুখোমুখি আলোচনা করতে পারেন। মার্কিন কর্মকর্তা আরো বলেন, তিনি শিগগিরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও কথা বলতে চান।
-
ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১১:১৩মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে যে, তারা ইহুদিবাদী ইসরাইলের কাছে আরো ৭৪০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে। এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র থাকবে।
-
মার্কিন নিষেধাজ্ঞার নিন্দায় আইসিসি: ন্যায়বিচার চালিয়ে যাব
ফেব্রুয়ারি ০৭, ২০২৫ ১৬:১৩আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞার পর এই আদালত ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে যে তারা ন্যায়বিচার চালিয়ে যাবে।