-
পাকিস্তানের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে ইরান
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ১২:৩৩পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আগামীকাল থেকে অনুষ্ঠেয় যৌথ মহড়ায় ইরানের একটি যুদ্ধজাহাজ অংশ নেবে। একইসঙ্গে ইরানের নৌ বাহিনীর একটি প্রতিনিধিদল করাচিতে অবস্থান করবে এবং সমুদ্র বিষয়ক সংলাপে অংশ নেবে।
-
বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ১২:৩৩ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।বাড়িটির অনেকটাই ভেঙে ফেলা হয়েছে।
-
গাজায় জাতিগত নিধন এড়িয়ে যেতে বললেন জাতিসংঘ মহাসচিব
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ১১:৩০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তর এবং যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে দখল করার প্রস্তাব দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
-
পারস্য উপসাগরে আইআরজিসি'র নৌবহরে যোগ দিল ইরানের নতুন ড্রোনবাহী রণতরী
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ১১:১৬ইরানে দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ড্রোনবাহী রণতরী পারস্য উপসাগরে ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির নৌবহরে যোগ দিয়েছে।
-
ট্রাম্পের সঙ্গে ‘সাক্ষাৎ বা আলোচনার’ কোনও পরিকল্পনা ইরানের নেই: ভাইস প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ১০:০১বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ বা আলোচনার কোনো পরিকল্পনা ইরান সরকারের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।
-
ইরানের ওপর ট্রাম্পের সর্বোচ্চ চাপ একটি 'ব্যর্থ অভিজ্ঞতা': পররাষ্ট্রমন্ত্রী আরাকচি
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ০৯:১৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর তার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুর্নবহাল সম্বলিত স্মারকলিপি স্বাক্ষরকে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। একইসঙ্গে একে একটি ব্যর্থ অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
-
গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধীর তদন্ত শুরু করেছে সুইস কর্তৃপক্ষ
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ০৮:১৫সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ তাদের দেশে অবস্থান করা এক ইসরাইলি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে। ব্রাসেলস-ভিত্তিক মানবাধিকার বিষয়ক আইনজীবীদের সংগঠন রজর ফাউন্ডেশন বা এইচআরএফ তার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগপত্র দাখিল করার পর সুইস কর্তৃপক্ষ এই উদ্যোগ নিতে যাচ্ছে।
-
গাজার দখলের মন্তব্যকে আড়াল করার চেষ্টা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ০৬:৩৯ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত পরিকল্পনা ঘোষণার ফলে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা দূর করার চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
-
আরব লীগ এবং ওআইসির কঠোর বিরোধিতা, নিন্দা
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ০৬:৩০আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
-
গাজাবাসীকে জোরপূর্বক দেশত্যাগের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল ইরান
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ০৬:১৩ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে সেখানকার জনগণকে সরিয়ে গাজা ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা সরাসরি এবং দৃঢ় ভাষায় প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।