-
ইরান-তুর্কমেনিস্তান সম্পর্ক উন্নতির প্রচেষ্টা জোরদার করতে বললেন সর্বোচ্চ নেতা
আগস্ট ২৯, ২০২৪ ০৮:৫৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যকার সম্পর্ক সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। গতকাল (বুধবার) তেহরানে তুর্কমেনিস্তানের জাতীয় নেতা গুরবাংগুলি বারদিমুহাম্মাদভের সাথে এক বৈঠকে দু দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
-
সব লক্ষ্য অর্জন করা পর্যন্ত ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে: মস্কো
আগস্ট ২৯, ২০২৪ ০৬:৪৬সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে বলে জানিয়েছে রাশিয়া। যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করে এ ঘোষণা দিল রাশিয়া।
-
ইসরাইলের জন্য অস্ত্রবাহী জাহাজকে নোঙ্গর করার অনুমতি দেয়নি নামিবিয়া
আগস্ট ২৯, ২০২৪ ০৬:২৫ইহুদিবাদী ইসরাইলের জন্য অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ-ভর্তি একটি জাহাজকে নিজ উপকূলে নোঙ্গর করতে দিতে অস্বীকার করেছে আফ্রিকার দেশ নামিবিয়া। গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান গণহত্যায় এসব গোলাবারুদ ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা থাকায় নামিবিয়া এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
-
আকাশভর্তি বোমার মধ্যে পোলিও টিকা কার্যক্রম চালানো সম্ভব নয়: জাতিসংঘ
আগস্ট ২৯, ২০২৪ ০৬:১৭জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ‘আনরোয়া’ গাজা উপত্যকায় গণ পোলিও টিকা কার্যক্রম পরিচালনার জন্য মানবিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। বুধবার সংস্থাটি একটি এক্স পোস্টে বলেছে, আকাশভর্তি বোমা ও ধারাবাহিক বিমান হামলার মধ্যে পোলিও টিকা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়।
-
ইসরাইলকে ‘উপযুক্ত’ জবাব দেয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করলেন ইরানের সেনাপ্রধান
আগস্ট ২৯, ২০২৪ ০৬:১৩ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার অপরাধে ইহুদিবাদী ইসরাইলকে ‘উপযুক্ত’ জবাব দেয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।
-
হামলায় ১১ ফিলিস্তিনি শহীদ, 'ভয়াবহ ও বিপজ্জনক' বলছে হামাস
আগস্ট ২৮, ২০২৪ ১৬:২২অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের কঠোর নিন্দা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ।
-
'চূড়ান্ত বিজয়' ফিলিস্তিনিদের; শেষ পর্যন্ত ফিলিস্তিনের পাশে থাকবে ইরান
আগস্ট ২৮, ২০২৪ ১৬:১৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার মুখে ফিলিস্তিনিদের এগারো মাস ধরে অটল থাকার প্রশংসা করে বলেছেন "চূড়ান্ত বিজয়" ফিলিস্তিনি জনগণেরই হবে।
-
অস্ত্র ব্যবহারে জেলেনস্কির সর্বশেষ আবেদন প্রত্যাখ্যান করল পেন্টাগন
আগস্ট ২৮, ২০২৪ ১৬:১৩রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার অস্ত্র ব্যবহারের বিষয়ে ওয়াশিংটনের নীতি অপরিবর্তিত রয়েছে বলে দাবি করেছে সেনা সদর দপ্তর পেন্টাগন।
-
প্রভাবশালীরা নামে-বেনামে কত টাকা আত্মসাৎ করেছেন তার হিসাব হচ্ছে: ড. ইউনূস
আগস্ট ২৮, ২০২৪ ১৬:১২এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে-বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছেন, তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
-
‘পশ্চিমারা 'আগুন নিয়ে খেলছে'
আগস্ট ২৮, ২০২৪ ১৬:০৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানার জন্য পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেন অনুমতি চেয়েছে বলে যে দাবি করেছে তা নিতান্তই প্রতারণা।