-
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আগস্ট ১৮, ২০২৪ ০৭:৫৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদে প্রস্তাবিত নতুন মন্ত্রিসভার সদস্যদের যোগ্যতা পর্যালোচনার কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় প্রস্তাবিত মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের বিষয়ে জাতীয় সংসদে বিতর্ক অনুষ্ঠিত হবে।
-
‘ইউক্রেনকে দেয়ার মতো আর কোনো অর্থ নেই’
আগস্ট ১৮, ২০২৪ ০৭:২৬জার্মানির অর্থমন্ত্রী ক্রিশচিয়ান লিন্ডার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সহায়তা হিসেবে ইউক্রেনকে দেয়ার মতো আর অর্থ জার্মানির হাতে নেই। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে এ বিষয়টি জানিয়েছেন তিনি।
-
কুরস্ক পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন: মস্কো
আগস্ট ১৮, ২০২৪ ০৭:১৫রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের একটি বৃহৎ পারমাণবিক স্থাপনায় ইউক্রেন হামলা চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সেরকম কোনো আগ্রাসন চালানো হলে স্থাপনাটির চারপাশের বিস্তীর্ণ এলাকায় পারমাণবিক দূষণ ছড়িয়ে পড়বে।
-
এখনই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা ‘অলীক কল্পনা’: হামাস
আগস্ট ১৮, ২০২৪ ০৭:০০গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় জোরালো’ বলে বাইডেন শুক্রবার যে মন্তব্য করেছিলেন তার প্রতিক্রিয়ায় হামাসের সিনিয়র নেতা সামি আবু জুহরি বলেছেন, “আমরা যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছে যাচ্ছি বলে যে আশা করা হচ্ছে তা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়।”
-
গাজা যুদ্ধের একটি পক্ষ হিসেবে মধ্যস্থতাকারী হওয়ার যোগ্যতা হারিয়েছে ওয়াশিংটন
আগস্ট ১৮, ২০২৪ ০৬:১৫ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
-
আরজি কর হাসপাতালে ধর্ষণের পর হত্যা: ভারতজুড়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি
আগস্ট ১৭, ২০২৪ ১৬:০০ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন ও ২৪ ঘণ্টার কর্মবিরতি চলছে।
-
'পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা-সেলিম ও তাপস সরাসরি জড়িত'
আগস্ট ১৭, ২০২৪ ১৫:০৭২০০৯ সালে বাংলাদেশের রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপসসহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ।
-
শেখ হাসিনার পতনে সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান
আগস্ট ১৭, ২০২৪ ১৪:২৮বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বলেছেন, পাকিস্তানকে দায়ী করার বিষয়টি ভারতের 'বিরক্তিকর চিন্তাভাবনার’ অংশ।
-
চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে কলেজছাত্র হত্যা মামলা
আগস্ট ১৭, ২০২৪ ১৩:০১চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজছাত্র তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা হলো। এর মধ্যে পাঁচটি হত্যা মামলা ও একটি অপহরণের।
-
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুষ্ঠু-অবাধ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস
আগস্ট ১৭, ২০২৪ ১২:১১নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক, বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিতের লক্ষ্যে তার সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।