-
‘সাহান্দ ফ্রিগেট উদ্ধার ইরানি নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ অর্জন’
আগস্ট ১৬, ২০২৪ ১৪:২৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তার বাহিনীর প্রশংসা করে বলেছেন, সম্প্রতি পারস্য উপসাগরে অভিযান চালিয়ে ডুবে যাওয়া সাহান্দ ফ্রিগেটকে সফলভাবে উদ্ধার করা ইরানি নৌবাহিনী জন্য গুরুত্বপূর্ণ অর্জন। ইরানি নৌবাহিনীর এই ফ্রিগেটের মেরামত চলাকালীন বন্দর আব্বাস থেকে গড়িয়ে পারস্য উপসাগরে ডুবে যায়।
-
আমেরিকা মনে করে- হামাসকে ধ্বংস করতে পারবে না ইসরাইল
আগস্ট ১৬, ২০২৪ ১৪:২১মার্কিন সরকার বিশ্বাস করে না যে, ইহুদিবাদী ইসরাইল হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে গাজায় তার কোনো মূল লক্ষ্য অর্জন করতে পারবে। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে বুধবার নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদন প্রকাশ করেছে।
-
বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য 'উন্মুক্ত'
আগস্ট ১৬, ২০২৪ ১৪:১৮ইউক্রেনে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে হোয়াইট হাউস "উন্মুক্ত অবস্থান" নিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনেকে সরবরাহ করা হলে মার্কিন নির্মিত এফ-সিক্সটিন জঙ্গিবিমানগুলো আরো বেশি যুদ্ধ ক্ষমতা অর্জন করবে। মার্কিন গণমাধ্যম পলিটিকো গতকাল (বৃহস্পতিবার) বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ রিপোর্ট করেছে।
-
সার্বিয়া কখনো রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করবে না
আগস্ট ১৬, ২০২৪ ১৪:১৪সার্বিয়ার আন্তর্জাতিক অর্থনীতি সহযোগিতা বিষয়ক মন্ত্রী নিনাদ পপোভিচ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ব্যাপক চাপ সত্বেও তার দেশ কখনো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে না।
-
ইহুদিবাদীদের বর্বরতা ইসরাইলি বন্দীদের জীবন বিপন্ন করে তুলেছে
আগস্ট ১৬, ২০২৪ ১৪:০৯ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা হামাসের হাতে থাকা বন্দীদের জন্য বিপদ সৃষ্টি করেছে। ফলে এসব বন্দীর জীবনে যে ঝুঁকি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে ইহুদিবাদী ইসরাইল দায়ী।
-
‘ইসরাইলি গুপ্তহত্যার বিরুদ্ধে জবাব নিশ্চিত’
আগস্ট ১৬, ২০২৪ ১৪:০২ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালিক আল-হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়েছে তার বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে নিশ্চিতভাবে জবাব দেয়া হবে।
-
শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ১০১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
আগস্ট ১৬, ২০২৪ ১৩:৫৮বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন (৩৫) নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
-
পশ্চিমবঙ্গের আরজি করে ভাঙচুরের ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ
আগস্ট ১৬, ২০২৪ ১৩:৫১ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার শুনানি হয়েছে হাইকোর্টে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে আজ এ শুনানি হয়।
-
‘যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি যুক্ত করতেই হবে’
আগস্ট ১৬, ২০২৪ ১৩:৩০ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সাথে যুদ্ধবিরতির চুক্তি করতে গেলে অবশ্যই গাজা থেকে সম্পূর্ণভাবে দখলদার সেনা প্রত্যাহার এবং বন্দী বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।
-
কাসসাম ব্রিগেডের সামরিক প্রধানের হত্যার দাবি নাকচ করলো হামাস
আগস্ট ১৫, ২০২৪ ১৫:৩২ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়েছে বলে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে দাবি করেছে তাকে সরাসরি নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি।