-
উত্তর গাজায় আবার ভয়াবহ গণহত্যা শুরু করেছে ইসরাইলি বাহিনী
জুন ২৮, ২০২৪ ০৬:১৭ইহুদিবাদী ইসরাইলি সেনারা উত্তর গাজার শুজাইয়া এলাকায় নতুন করে ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসন শুরু করেছে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ হামলাকে ‘পূর্ণ-মাত্রার যুদ্ধপরাধ’ হিসেবে বর্ণনা করেছে।
-
‘প্রতিরোধ ফ্রন্টকে উল্লেখযোগ্য বিজয় উপহার দেন শহীদ প্রেসিডেন্ট রায়িসি’
জুন ২৮, ২০২৪ ০৬:০৭ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ ফ্রন্টগুলোর বিজয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বড় ধরনের ভূমিকা পালন করেছিলেন।
-
ইসরাইল-বিরোধী প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী দুর্গ ইরান: সাইয়্যেদ নাসরুল্লাহ
জুন ২৮, ২০২৪ ০৫:৫৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইরানকে ‘প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী দুর্গ’ হিসেবে অভিহিত করে বলেছেন, ইরানের ইসলামি শাসনব্যবস্থা প্রতিরোধ ফ্রন্টের জন্য রোল মডেল হিসেবে কাজ করছে।
-
গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার শিশুর লাশ: ইউনিসেফ
জুন ২৭, ২০২৪ ১৬:০৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ শিশুর লাশ রয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক টেড চাইবান গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 'শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক' বৈঠকে এ মন্তব্য করেন।
-
ভারত যে ‘হিন্দু রাষ্ট্র’ নয়, লোকসভা নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে: অমর্ত্য সেন
জুন ২৭, ২০২৪ ১৩:৫২ভারতের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, সরকার চাইলেও ভারত হিন্দুরাষ্ট্র হবে না, লোকসভা নির্বাচনের ফলাফলে তা প্রমাণিত হয়েছে। বিরোধী নেতাদের জেলবন্দি করার বিষয়টি নিয়েও মোদি সরকারকে কটাক্ষ করেন তিনি।
-
খালেদা জিয়ার সাজা দীর্ঘায়িত করতে সরকার সাজা স্থগিতের চালাকি করছে: ফখরুল
জুন ২৭, ২০২৪ ১২:৫৫বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা ৬ মাস করে স্থগিতের বিষয়টিকে 'সরকারের চালাকি' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'এই স্থগিতের মানে খালেদা জিয়ার সাজা কমছে না। ভবিষ্যতে যখন তাদের (সরকার) প্রয়োজন হবে, সাজা আবার যুক্ত হবে। এটা আরেকটা খেলা।'
-
রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত, আহত ১৬
জুন ২৭, ২০২৪ ১১:২৬ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরাইলের এক সেনা নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছে। জেনিন শরণার্থী শিবিরের কাছে আজ (বৃহস্পতিবার) সকালের দিকে এই ঘটনা ঘটে বলে সামরিক বাহিনী জানিয়েছে।
-
বলিভিয়ায় ব্যর্থ সামরিক অভ্যুত্থানের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
জুন ২৭, ২০২৪ ১০:৩৮লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক বাহিনীর একাংশের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল (বুধবার) দেশটির রাজধানী লা পাজে প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা করে সামরিক বাহিনীর একটি অংশ। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এক জেনারেলকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
-
‘ইরান-রাশিয়া গ্যাস সমঝোতা চুক্তি পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে’
জুন ২৭, ২০২৪ ১০:২০ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের বলেছেন, তার দেশের সাথে রাশিয়ার যে গ্যাস সরবরাহ চুক্তি হয়েছে তা পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে।
-
লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরাইলকে পিঠ চাপড়াবেন না: এরদোগান
জুন ২৭, ২০২৪ ০৯:২৪লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি অকুন্ঠ সমর্থন ব্যক্ত করা থেকে দূরে থাকার জন্য পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেছেন, এই ধরনের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে।