-
তীব্র গরম: সৌদি আরবে হাজি মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়াল
জুন ২০, ২০২৪ ১৪:১৯চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এক হাজারেরও বেশি হাজির মৃত্যু হয়েছে। বেশিরভাগই তীব্র গরমের কারণে মারা গেছেন। মৃতদের অধিকাংশই মিসরের নাগরিক বলে ফরাসি বার্তা সংখ্যা এএফপি জানিয়েছে।
-
নতুন জোট তৈরির ক্ষেত্রে রাশিয়ার গতিতে বিস্মিত আমেরিকা
জুন ২০, ২০২৪ ১৩:৪৮চীন, উত্তর কোরিয়া এবং আমেরিকার অন্য "প্রতিপক্ষদের" সাথে রাশিয়া যে গতিতে নতুন জোট তৈরি করছে তাতে আমেরিকা বিস্মিত হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন দেশের সাথে রাশিয়ার নিরাপত্তা অংশীদারিত্বকে ওয়াশিংটন একদম প্রত্যাশা করেনি। নাম প্রকাশে অনচ্ছিুক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।
-
সিলেটে ভয়াবহ বন্যা: আনসার-ভিডিপির ছুটি বাতিল, এইচএসসি পরীক্ষা স্থগিত
জুন ২০, ২০২৪ ১৩:০৮ব্যাপক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বানভাসি মানুষদের উদ্ধার করে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা, তাদের খাদ্য সহায়তা নিশ্চিতসহ সার্বিক সহযোগিতায় নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
-
মিয়ানমার থেকে গুলি আসলে আমরাও পাল্টা গুলি চালাব: স্বরাষ্ট্রমন্ত্রী
জুন ২০, ২০২৪ ১৩:০০বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, "মিয়ানমার আর্মি ও আরাকান আর্মিকে জানিয়ে দেয়া হয়েছে, তারা যাতে বাংলাদেশের দিকে আর গুলি না চালায়। তা না হলে আমরাও পাল্টা গুলি চালাব।"
-
কানাডাকে উপযুক্ত জবাব দেয়ার অধিকার ইরানের আছে: মুখপাত্র
জুন ২০, ২০২৪ ১২:৫৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার যে ভুল ও বেআইনি পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার, তার উপযুক্ত জবাব দেয়ার অধিকার ইরানের আছে।
-
হামাসের শিকড় জনগণের হৃদয়ে গাঁথা, গাজা থেকে নির্মূল করা সম্ভব নয়: ইসরাইলি সেনা মুখপাত্র
জুন ২০, ২০২৪ ১১:২১ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করা বর্তমানে সম্ভব নয়।
-
সিরিয়ায় ইসরাইলি ড্রোন হামলা: একজন সামরিক কর্মকর্তা নিহত
জুন ২০, ২০২৪ ১১:০৯সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরাইল ড্রোন হামলা চালিয়েছে। এতে সিরিয়ার একজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা খবর দিয়েছে।
-
ইসরাইল অভিমুখী জাহাজ ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করল ইয়েমেন
জুন ২০, ২০২৪ ০৮:৪৫ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইল অভিমুখী একটি জাহাজে তাদের ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ করেছে। জাহাজটি ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে লোহিত সাগর দিয়ে ইসরাইলের বন্দরে প্রবেশের চেষ্টা করছিল।
-
ইসরাইলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়লো হিজবুল্লাহ
জুন ২০, ২০২৪ ০৭:৫৪লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। ইসরাইলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেয়ার পর হিজবুল্লাহ এই রকেট হামলা চালালো।
-
আগ্রাসনের শিকার হলে পরস্পরকে সহযোগিতা করবে রাশিয়া ও উত্তর কোরিয়া
জুন ২০, ২০২৪ ০৭:১৮একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তি সই করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া। চুক্তিতে এক দেশ আগ্রাসনের শিকার হলে অপর দেশ তার সাহায্যে এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরকালে এ প্রতিরক্ষা চুক্তি সই হয়।