-
স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়ন সরকারের অগ্রগতির মাইলফলক: গওসোল আজম সরকার
আগস্ট ১৩, ২০২০ ১৬:৪১বাংলাদেশ বর্তমান সরকারের সময়কালে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে রেডিও তেহরানের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এ.এফ.এম. গওসোল আজম সরকার।
-
আমাজন বনাঞ্চলে আবারো আগুন, মিথ্যা বলে উড়িয়ে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
আগস্ট ১৩, ২০২০ ১০:৫২ব্রাজিল সরকারের দেওয়া তথ্য বিশ্লেষণ করে গ্রিনপিস দেখিয়েছে, দেশটির কেন্দ্রীয় সংরক্ষিত বনাঞ্চলে গত বছরের একই সময়ের তুলনায় এবার দাবানলের সংখ্যা বেড়েছে ৮১ শতাংশ। গত বছর আমাজনের ভয়াবহ দাবানল আন্তর্জাতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গ্রিনপিসের দেওয়া নতুন তথ্যে এবারের দাবানল গত বছরের তুলনায় আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
-
খেজুর রপ্তানি করে ইরান ৪ মাসে আয় করেছে ৫ কোটি ৩০ লাখ ডলার
আগস্ট ১৩, ২০২০ ০৯:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরান গত চার মাসে নানা রকম খেজুর রপ্তানি করে অন্তত পাঁচ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে।
-
শিরাজের ঐতিহ্যবাহী নাসির-আল মুলক মসজিদে বর্ণিল আলোর খেলা
আগস্ট ১৩, ২০২০ ০৬:১৭নাসির-আল মুলক ইরানের ফার্স প্রদেশের শিরাজ নগরীতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। ইরানি স্থাপত্যশৌলীতে নির্মিত এই মসজিদ ইরানের অন্যতম সুন্দর একটি মসজিদ। মসজিদটিতে রয়েছে অনেক ঐতিহাসিক ইসলামি নিদর্শন।
-
ইসলামবিদ্বেষী পোস্টকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে সহিংসতা, মন্দির পাহারায় মুসলিমরা
আগস্ট ১২, ২০২০ ০৮:১২সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ব্যাপক বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ওই ঘটনা ঘটেছে।
-
ইরানে মহানবী (স.)-১৪ সামরিক মহড়ার আকর্ষণীয় কিছু দৃশ্য
আগস্ট ১১, ২০২০ ১২:১২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মহানবী (স.)-১৪ সামরিক মহড়া গত ৩০ জুলাই শেষ হয়েছে। হরমুজগান প্রদেশ, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির পশ্চিমাংশের বিশাল এলাকাজুড়ে এই মহড়া চালানো হয়। এতে আইআরজিসি’র নৌ বিভাগ ও অ্যারোস্পেস ফোর্স অংশ নেয়। মহড়াকে সামনে রেখে যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার সবগুলোই অর্জন করা সম্ভব হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে।
-
ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল হামাস; ইসরাইলের জন্য পরিষ্কার বার্তা (ভিডিও)
আগস্ট ১১, ২০২০ ০২:৪২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই ঘটনাকে হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরাইলের জন্য পরিষ্কার সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। যখন গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত অবরোধ ও দফায় দফায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর আগ্রাসন চলছে তখন এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটলো।
-
জার্মানিতে ইরানি কিশোর ক্বারির মনোমুগ্ধকর তেলাওয়াত
আগস্ট ১০, ২০২০ ১৭:২৩জার্মানির হামবুর্গ শহরে দারুল কুরআন সেন্টার আয়োজিত কেরাত প্রতিযোগিতায় ইরানের কারাজ শহরের কিশোর ক্বারি আমির হোসাইন বাকেরি অংশ নেন।
-
শোকাহত বৈরুতবাসীর প্রতি ফিলিস্তিনিদের সহমর্মিতা
আগস্ট ১০, ২০২০ ০৮:৩৮বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোকাহত ফিলিস্তিনি চিত্রশিল্পী মুহাম্মদ তোতাহ গাজা সৈকতে বালির উপর লিখেছেন, ‘সালাম ইয়া বৈরুত’ অর্থাৎ ‘বৈরুতের ওপর শান্তি বর্ষিত হোক’। উল্লেখ্য, ফিলিস্তিনি এই চিত্রশিল্পী ২০১৪ সালে ইসরাইলি হামলায় তার পা হারান।
-
বিহারে ভয়াবহ বন্যায় ৭৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩
আগস্ট ১০, ২০২০ ০৬:৫৭ভারতের বিহার রাজ্যে ভয়াবহ বন্যায় ৭৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং ২৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, কেরালা রাজ্যে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছেছে।