-
আজকের কুদস দিবসের শোভাযাত্রা ছিল ব্যতিক্রমধর্মী: জুমার খতিব
এপ্রিল ১৪, ২০২৩ ১৪:৩৮তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মাদ জাওয়াদ হাজি আলী আকবারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল দুর্বল ও অসহায় হয়ে পড়ায় চলতি বছরের বিশ্ব কুদস দিবসের শোভাযাত্রা ছিল বিগত বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী। তিনি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খুতবায় এ মন্তব্য করেন।
-
ইরানের বিভিন্ন প্রদেশে কুদস দিবসের মিছিলে জনতার ঢল
এপ্রিল ১৪, ২০২৩ ১৪:০৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানসহ সমগ্র দেশজুড়ে আজ বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে। আজ (শুক্রবার) সকাল ১০টায় শুরু হওয়া মিছিলে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন ইরানের সর্বস্তরের জনগণ।
-
বিশ্ব বলদর্পী শক্তির ওপর বিজয় অর্জনের চাবিকাঠি হলো ঐক্য
এপ্রিল ১৪, ২০২৩ ১৩:১৫বিশ্ব বলদর্পী শক্তির ওপর বিজয় অর্জনের চাবিকাঠি হলো ঐক্য। সমগ্র ইরানজুড়ে আজ বিশ্ব কুদস দিবসের শোভাযাত্রা শেষে গৃহীত বিবৃতিতে ওই অভিমত ব্যক্ত করা হয়েছে।
-
ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শন করে নৌমহড়া চালাল আইআরজিসি
এপ্রিল ১৪, ২০২৩ ১১:০১ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করতে ইরানের উত্তর ও দক্ষিণাঞ্চলের পানিসীমায় মহড়া চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌশাখা। একইসঙ্গে এই মহড়ার মাধ্যমে নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি ইহুদিবাদী ইসরাইল সরকারের নির্দয় ও পাশবিক নির্যাতনের নিন্দা জানানো হয়েছে।
-
দুই ওস্তাদের সঙ্গে ইরানের কিশোর ক্বারির মনজুড়ানো তেলাওয়াত
এপ্রিল ১৩, ২০২৩ ১২:১৭পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলের 'মাহফিল' অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কুরআনের সূরা শামসের ৯ থেকে ১৩ আয়াত সম্মিলিতভাবে তেলাওয়াত করেছেন ইরানের কিশোর ক্বারি আমির হোসেন বাকেরি। এসময় কণ্ঠ মেলান তার দুই উস্তাদ হাসনাইন আল-হাল্লু ও হামেদ শকেরনেজাদ।
-
তীব্র দাবদাহের মধ্যে পবিত্র কাবায় প্রশান্তির বৃষ্টি
এপ্রিল ১১, ২০২৩ ০৭:৫১সৌদি আরবের মক্কা নগরীতে তীব্র দাবদাহের মধ্যে গতকাল (সোমবার) হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হয়েছে। পবিত্র রমজান মাসে ওমরাহ করতে আসা মুসলমানরা এ সময় প্রশান্তির বৃষ্টিতে ভিজেছেন। কাবা চত্বরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মানুষের ভেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
-
ইরানি ক্বারি জাওয়াদ হুসাইনির সুললিত কণ্ঠে সূরা ফাতিহার তেলাওয়াত
এপ্রিল ১০, ২০২৩ ১৭:২২পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলের 'মাহফিল' অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কুরআনের সূরা আল ফাতিহা তেলাওয়াত করেছেন ইরানের অন্যতম বিখ্যাত ক্বারি সাইয়্যেদ জাওয়াদ হুসাইনি। তার হৃদয়গ্রাহী তেলাওয়াতে মুগ্ধ হন বিচারক এবং দর্শকরা।
-
ইরানের কিশোর ক্বারি মোহাম্মদ মাহদি তাহেরির হৃদয়গ্রাহী তেলাওয়াত
এপ্রিল ০৯, ২০২৩ ১৭:৪০পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলে প্রতিদিনই কুরআন তেলাওয়াত ও প্রতিযোগিতার আসর বসে। এতে ইরানের বিভিন্ন এলাকার ক্বারিগণের পাশাপাশি বিদেশি ক্বারি ও হাফেজগণ অংশ নেন।
-
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে 'আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী'র যাত্রা শুরু
এপ্রিল ০৯, ২০২৩ ১২:১৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের শ্রোতাদের উদ্যোগে বাংলাদেশের নরসিংদীতে ‘আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী নামে একটি শ্রোতা ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল (শনিবার) বিকেলে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির যাত্রা শুরু হয়।
-
কেন্দ্রীয় সরকার নির্লজ্জ-বেহায়া, বাংলার শত্রু : অভিষেক বন্দোপাধ্যায়
এপ্রিল ০৮, ২০২৩ ১৪:৪৯সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নির্লজ্জ, বেহায়া বলে অভিহিত করেছেন। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে বাংলার শত্রু বলে মন্তব্য করেছেন।