কাশ্মিরে বাসে হামলায় ৮ সিআরপিএফ জওয়ান নিহত
https://parstoday.ir/bn/news/india-i12991-কাশ্মিরে_বাসে_হামলায়_৮_সিআরপিএফ_জওয়ান_নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক ভয়াবহ গেরিলা হামলায় আধা সামরিক বাহিনী সিআরপিএফের ৮ জওয়ান নিহত ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় সিআরপিএফের পাল্টা গুলিতে ২ গেরিলাও নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০১৬ ১৭:৪৮ Asia/Dhaka
  • কাশ্মিরে বাসে হামলায় ৮ সিআরপিএফ জওয়ান নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক ভয়াবহ গেরিলা হামলায় আধা সামরিক বাহিনী সিআরপিএফের ৮ জওয়ান নিহত ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় সিআরপিএফের পাল্টা গুলিতে ২ গেরিলাও নিহত হয়েছে।

আজ (শনিবার) জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার পাম্পরে সিআরপিএফ জওয়ানদের বাসের কনভয়ে গেরিলারা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। এলাকায় এখনো দুই গেরিলা লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিআরপিএফের ওই জওয়ানরা আজ ফায়ারিং প্র্যাকটিস শেষে নিজস্ব বাসে করে ফেরার সময় ওঁৎ পেতে বসে থাকা গেরিলা বাস লক্ষ্য করে গুলি বর্ষণ করে। চলতি মাসে নিরাপত্তা বাহিনীর উপরে এটি গেরিলাদের চতুর্থ হামলা। এর আগের তিনটি হামলায় ৫ পুলিশ এবং বিএসএফ জওয়ান নিহত হয় এছাড়া বেশ কয়েকজন আহত হয়। #

পার্সটুডে/ এমএএইচ/এআর/২৫