কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষ (ভিডিও)
https://parstoday.ir/bn/news/india-i15421-কাশ্মিরে_ভারতীয়_নিরাপত্তা_বাহিনী_ও_বিক্ষোভকারীদের_সংঘর্ষ_(ভিডিও)
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর হামলায় হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে বিক্ষোভকে কেন্দ্র করে এ পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০১৬ ১৪:৫৪ Asia/Dhaka

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর হামলায় হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে বিক্ষোভকে কেন্দ্র করে এ পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছে। 

এদিকে, গতকাল শুক্রবার ফের নিরাপত্তা বাহিনীর গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে আহত অন্য এক যুবকও এদিন হাসপাতালে মারা যায়। শুক্রবার জুমা নামাজের জন্য জমায়েত হওয়া মানুষজন বিক্ষোভ শুরু করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।#