কাশ্মিরে যাওয়ার জন্য পাক মেডিক্যাল মিশনকে ভিসা দিল না ভারত
জুলাই ২৭, ২০১৬ ১২:১৪ Asia/Dhaka
-
হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ছররা গুলিতে আহত ১৪ বছরের কিশোরী ইনশা মালিক
পাকিস্তানের একটি মেডিক্যাল মিশনকে ভিসা দিতে অস্বীকার করেছে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন। সাম্প্রতিক সহিংসতায় আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেয়ার জন্য এ মিশন ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিল।
সিনিয়র চিকিৎসক এবং প্যারামেডিক্সের ৩০ সদস্য নিয়ে গঠিত মেডিক্যাল মিশনকে ভারতীয় হাইকমিশন ভবনেই ঢুকতে দেয়া হয়নি। মিশনের সমন্বয়কারী ডা. নাসির হামদানি ইসলামাবাদে এ কথা জানিয়েছেন।
তিনি আরো জানান, ভারতীয় হাইকমিশন তাদের ভিসা আবেদনপত্র হাতে হাতে নিতে অস্বীকার করেছে। ফলে তারা অনলাইনে ভিসার আবেদন করেছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র কুরিয়ার কোম্পানির মাধ্যমেও পাঠিয়েছেন।
ডা. হামাদানি বলেন, রাজনৈতিক নয় বরং মানবিক দিক বিবেচনা করে তারা ভিসার আবেদন করেছিলেন।#
পার্সটুডে/মূসা রেজা/সিরাজুল ইসলাম/২৭
ট্যাগ