জম্মু-কাশ্মিরে সেনা-গেরিলা সংঘর্ষে ২ ভারতীয় সেনা নিহত , আহত ১
https://parstoday.ir/bn/news/india-i15961-জম্মু_কাশ্মিরে_সেনা_গেরিলা_সংঘর্ষে_২_ভারতীয়_সেনা_নিহত_আহত_১
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের নওগাঁ সেক্টরে সেনাবাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষে আজ ২ সেনা নিহত এবং অন্য একজন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় ২ গেরিলাও নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০১৬ ১০:৫৯ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে সেনা-গেরিলা সংঘর্ষে ২ ভারতীয় সেনা নিহত , আহত ১

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের নওগাঁ সেক্টরে সেনাবাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষে আজ ২ সেনা নিহত এবং অন্য একজন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় ২ গেরিলাও নিহত হয়েছে।

আজ (শনিবার) সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, নিহত গেরিলাদের কাছ থেকে সেনাবাহিনী দুটি একে ৪৭ রাইফেল এবং একটি গ্রেনেড লঞ্চার উদ্ধার করেছে। গণমাধ্যমে প্রকাশ, গত মধ্যরাতে নওগাঁ এলাকায় গেরিলারা ঢুকে পড়েছে এমন খবর পাওয়ার পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তল্লাশি চালাতে গেলে উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুক যুদ্ধ শুরু হয়। এরপরেই আজ সকালে হতাহতের খবর প্রকাশ্যে এসেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার নওগাঁ সেক্টরেই সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ গেরিলা নিহত হয় এবং এ সময় এক গেরিলাকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩০