কাশ্মিরে তুষার ধসে এক সেনা কর্মকর্তাসহ নিহত ৫
https://parstoday.ir/bn/news/india-i31751-কাশ্মিরে_তুষার_ধসে_এক_সেনা_কর্মকর্তাসহ_নিহত_৫
কাশ্মিরে সেনাবাহিনীর একটি ক্যাম্পে প্রবল তুষার ধসে মেজর পদমর্যাদার এক ভারতীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ওই ঘটনায় বরফের মধ্যে আটকেপড়া অন্য ৮ সেনা সদস্যকে উদ্ধার করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৭ ১৩:২০ Asia/Dhaka
  • কাশ্মিরে তুষার ধসে এক সেনা কর্মকর্তাসহ নিহত ৫

কাশ্মিরে সেনাবাহিনীর একটি ক্যাম্পে প্রবল তুষার ধসে মেজর পদমর্যাদার এক ভারতীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ওই ঘটনায় বরফের মধ্যে আটকেপড়া অন্য ৮ সেনা সদস্যকে উদ্ধার করা হয়েছে।

আজ (বুধবার) কাশ্মিরের গান্দেরবল জেলার সোনমার্গ এলাকায় সেনাবাহিনীর একটি শিবির তুষার ধসের কবলে পড়লে ওই ঘটনা ঘটে। সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ঘটনায় এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

একটি সূত্রে প্রকাশ, সোনমার্গের পাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় গত ১৫ দিন ধরে প্রবল তুষারপাত হচ্ছে। সেনাবাহিনীর ওই ক্যাম্পটি ছিল পাহাড়ের নীচে। আজ বরফের চাঙড় এসে পড়ে ওই ক্যাম্পের উপরে। সেসময় ক্যাম্পের মধ্যে কতজন সেনা সদস্য ছিলেন তা এখনো স্পষ্ট হয়নি। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ভারি তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।   

গতবছর সিয়াচেন হিমবাহে তুষার ধ্বসের কবলে পড়ে ১০ ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছিলেন।  

অন্য একটি ঘটনায় আজ নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গুরেজ সেক্টরে ভোর সাড়ে ৪ টা নাগাদ বরফের নীচে চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, হাবিবুল্লাহ লোন (৫০), তার স্ত্রী আজিজি ৪৮), কন্যা গুলশান বানু (১৯) এবং পুত্র ইরফান (১৭)। উদ্ধারকারীরা ওই পরিবারের ১৮ বছর বয়সী সদস্য রিয়াজ আহমেদকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫