ইসরাইলের সঙ্গে একটি অস্ত্র চুক্তি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দিল ভারত
https://parstoday.ir/bn/news/india-i50905-ইসরাইলের_সঙ্গে_একটি_অস্ত্র_চুক্তি_বাতিলের_আনুষ্ঠানিক_ঘোষণা_দিল_ভারত
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ৫০ কোটি ডলারের একটি অস্ত্র চুক্তি বাতিল করে দিয়েছে ভারত। এই চুক্তি অনুযায়ী ভারতকে ট্যাঙ্ক বিধ্বংসী আট হাজার স্পাইক ক্ষেপণাস্ত্র দিতে চেয়েছিল তেল আবিব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৮ ১৫:২৭ Asia/Dhaka
  • স্পাইক ক্ষেপণাস্ত্র
    স্পাইক ক্ষেপণাস্ত্র

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ৫০ কোটি ডলারের একটি অস্ত্র চুক্তি বাতিল করে দিয়েছে ভারত। এই চুক্তি অনুযায়ী ভারতকে ট্যাঙ্ক বিধ্বংসী আট হাজার স্পাইক ক্ষেপণাস্ত্র দিতে চেয়েছিল তেল আবিব।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে চুক্তিটি বাতিল ঘোষণা করেছে। গত নভেম্বরেই এ সংক্রান্ত খবর প্রকাশিত হলেও ইসরাইলের রাফায়েল কোম্পানি সম্প্রতি চুক্তি বাতিলের সত্যতা স্বীকার করেছে।

ভারত তাদের নিজস্ব অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সুযোগ করে দিতে বাইরে থেকে এ অস্ত্র কেনার সিদ্ধান্ত বাতিল করেছে। দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভারত সফরের দুই সপ্তাহরও কম সময় আগে এ চুক্তি বাতিলের চূড়ান্ত ঘোষণা দিল নয়া দিল্লি।

 অস্ত্র কোম্পানি রাফায়েল চুক্তি বাতিলে অসন্তোষ প্রকাশ করলেও ভারতের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, ‘ভারতের অস্ত্রের বাজার বেশ বড়। গত দুই দশক ধরে এই বাজারটিতে আমরা কাজ করছি। ভারতের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দিতে আমরা দায়বদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।’ ভারত এরইমধ্যে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ১৩১টি বারাক ক্ষেপণাস্ত্র  কেনার চুক্তি চূড়ান্ত করেছে বলে জানা গেছে।#  

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫