পাকিস্তানের সঙ্গে উত্তেজনা যখন বাড়ছে তখন বেইজিং সফরে জয়শঙ্কর
https://parstoday.ir/bn/news/india-i72742-পাকিস্তানের_সঙ্গে_উত্তেজনা_যখন_বাড়ছে_তখন_বেইজিং_সফরে_জয়শঙ্কর
বেইজিং সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ(সোমবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই এবং ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে যখন পাকিস্তানের উত্তেজনা ক্রমেই বাড়ছে তখন বেইজিং সফর করছেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ১২, ২০১৯ ১১:১১ Asia/Dhaka
  • পাকিস্তানের সঙ্গে উত্তেজনা যখন বাড়ছে তখন বেইজিং সফরে জয়শঙ্কর

বেইজিং সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ(সোমবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই এবং ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে যখন পাকিস্তানের উত্তেজনা ক্রমেই বাড়ছে তখন বেইজিং সফর করছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই পরিবেশিত খবরে বলা হয়েছে, বেইজিং-নয়াদিল্লি সম্পর্ক জোরদারের বিষয়ে ওয়াং ওয়াইয়ের সঙ্গে আলাপ করেছেন জয়শঙ্কর।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল এবং কাশ্মিরকে কেন্দ্র শাসিত দু'টো অঞ্চলে ভাগ করার পর তিন দিনের চীন সফরে গেলেন তিনি। এদিকে,  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির বেইজিং সফরের পরপরই চীন সফর করছেন তিনি। কাশ্মির সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যেই চীন সফর করেছেন  কোরেশি। 

চীন এর আগে বলেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল এবং একে ভাগ করার দিল্লির সিদ্ধান্তের বিরোধিতা করেছে বেইজিং। এতে চীন-ভারত অভিন্ন সীমান্তে বিশেষ সতর্ক থাকার প্রয়োজন বোধ করেছে নয়াদিল্লি।

এদিকে, আজ কঠোর বিধি নিষেধের মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মুসলমানরা পবিত্র ঈদ-উল-আজহার নামাজ আদায়ে বাধ্য হয়েছেন। ভারত বিরোধী বিক্ষোভের আশংকায় এ পদক্ষেপ নিয়েছে ভারত।

কাশ্মিরের সর্ববৃহৎ মসজিদ জামা মসজিদ বন্ধ করে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় ছোট ছোট মসজিদে ঈদের নামাজ আদায় করতে দেয়া হয়েছে। বিক্ষুব্ধ কাশ্মিরিদের বড় ধরণের গণ-সমাবেশ ঠেকানোর জন্য এ ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। গত আটদিন ধরে টানা কঠোর বিধি নিষেধের মধ্যে প্রায় বন্দি জীবন যাপন করছে কাশ্মিরের মানুষ।#

পার্সটুডে/মূসা রেজা/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।