এনআরসি মানি না, বিজেপিকে রুখতে জোটবদ্ধ হয়ে সবাইকে আন্দোলনে নামতে হবে : মমতা
https://parstoday.ir/bn/news/india-i73432-এনআরসি_মানি_না_বিজেপিকে_রুখতে_জোটবদ্ধ_হয়ে_সবাইকে_আন্দোলনে_নামতে_হবে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি মানি না। এনআরসি অসমে সম্ভব হলেও পশ্চিমবঙ্গে তা বাস্তবায়িত করা সম্ভব নয়। কোনওভাবেই এ রাজ্যে এনআরসি করতে দেয়া হবে না। আজ (শুক্রবার) এনআরসি’র বিরুদ্ধে বিধানসভায় এক আলোচনাসভায় মমতা ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৯ ১৫:৩৫ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি মানি না। এনআরসি অসমে সম্ভব হলেও পশ্চিমবঙ্গে তা বাস্তবায়িত করা সম্ভব নয়। কোনওভাবেই এ রাজ্যে এনআরসি করতে দেয়া হবে না। আজ (শুক্রবার) এনআরসি’র বিরুদ্ধে বিধানসভায় এক আলোচনাসভায় মমতা ওই মন্তব্য করেন।

তিনি বলেন, এনআরসি’র বিরোধিতা করেছেন বিহারের  (জেডিইউ)মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ও ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে নাগরিক সংশোধনী আইন সংসদে আনতে দেবেন না তাঁরা।

মমতা বলেন, ‘দেশের সমস্ত গুরুত্বপূর্ণ (সাংবিধানিক) কাঠামো আজ আক্রান্ত! কারও কোনো স্বাধীনতা নেই। ভোটে জিতে ক্ষমতায় এসেছে বলে বিজেপি যা খুশি করছে। আমি আবার বলছি এদের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র রাস্তা আন্দোলন। চলুন, সমস্ত বিরোধী দল গোটা দেশে একযোগে আন্দোলন শুরু করি। বাংলা আন্দোলনের মাটি, আমরা প্রতিবাদ করতে ভয় পাই না।’

মমতা এদিন, অসমে এনআরসিতে ১৯ লাখ মানুষের নাম বাদ যাওয়া, সাবেক অর্থমন্ত্রী চিদম্বরমকে গ্রেফতার করে তিহার জেলে রাখা, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পদ্ধতি ইত্যাদি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেন।

মমতা এদিন চন্দ্রযান অভিযান নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, মনে হচ্ছে প্রথমবার চন্দ্রযান পাঠানো হলো। ওরা ক্ষমতায় না থাকলে যেন এই ধরনের অভিযান হতো না। এটা দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা।’

‘বিজেপি নেতারা চাঁদে গিয়ে জায়গা রাখুন। ওখানে গিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকুন’ বলেও মমতা কটাক্ষ করেন।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৬