জম্মু-কাশ্মীরের উন্নয়নে সবচেয়ে বড় বাধা ছিল ৩৭০ ধারা: অমিত শাহ
https://parstoday.ir/bn/news/india-i74183-জম্মু_কাশ্মীরের_উন্নয়নে_সবচেয়ে_বড়_বাধা_ছিল_৩৭০_ধারা_অমিত_শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু-কাশ্মীরের উন্নয়নে সবচেয়ে বড় বাধা ছিল ৩৭০ ধারা। আগামী ১০ বছরের মধ্যে দেশের সবচেয়ে উন্নত এলাকাগুলোর মধ্যে অন্যতম হবে এই উপত্যকা। আজ (বৃহস্পতিবার)তিনি দিল্লি-কাটরা সেমি হাইস্পিড ‘বন্দে ভারত এক্সপ্রেস’ ট্রেনের সূচনাকে কেন্দ্র করে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০১৯ ১৫:৫৩ Asia/Dhaka
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু-কাশ্মীরের উন্নয়নে সবচেয়ে বড় বাধা ছিল ৩৭০ ধারা। আগামী ১০ বছরের মধ্যে দেশের সবচেয়ে উন্নত এলাকাগুলোর মধ্যে অন্যতম হবে এই উপত্যকা। আজ (বৃহস্পতিবার)তিনি দিল্লি-কাটরা সেমি হাইস্পিড ‘বন্দে ভারত এক্সপ্রেস’ ট্রেনের সূচনাকে কেন্দ্র করে ওই মন্তব্য করেন।

বন্দে ভারত এক্সপ্রেসের সূচনাকে কাশ্মীরের উন্নয়নের প্রথম ধাপ বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন শাসক দল বিজেপি। এদিন আনুষ্ঠানিক উদ্বোধনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘দিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস জম্মু-কাশ্মীরের উন্নয়ন এবং ধর্মীয় পর্যটনের প্রসারের ক্ষেত্রে বিরাট উপহার।’

ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদাসম্পন্ন ৩৭০ ধারা বাতিল করে দেয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য বিজেপি নেতারা বলে আসছিলেন, ৩৭০ ধারা প্রত্যাহারের পরে সরকারের প্রধান লক্ষ্য হবে উপত্যকার উন্নয়ন। নতুন সেমি হাইস্পিড ট্রেনের সুচনাকে তাঁর প্রমাণ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

কাশ্মিরের বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারা বাতিল করে নরেন্দ্র মোদি সরকার

এ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, জম্মুর ভাই ও বোনদের জন্য এবং একইসঙ্গে বৈষ্ণোদেবী দর্শনার্থীদের জন্য এই এক্সপ্রেস ট্রেন নবরাত্রি উৎসবের  উপহার। তিনি আরও বলেন, নিউদিল্লি-বৈষ্ণোদেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রসের হাত ধরে যেমন যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হবে তেমনই সুদৃঢ় হবে অধ্যাত্মিক পর্যটন ব্যবস্থা।

অন্যদিকে, রেলমন্ত্রী পীযূষ গোয়েল ২০২২ সালের ১৫ আগস্টের আগেই ভারতীয় রেল কন্যাকুমারীর সঙ্গে কাশ্মীরকে যুক্ত করবে বলে মন্তব্য করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।