ভারতে একদিনে ৫২,১২৩ জন করোনায় আক্রান্ত, মৃত ৭৭৫
https://parstoday.ir/bn/news/india-i81870-ভারতে_একদিনে_৫২_১২৩_জন_করোনায়_আক্রান্ত_মৃত_৭৭৫
ভারতে একদিনে রেকর্ডসংখ্যক ৫২ হাজার ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যায় আক্রান্তের ঘটনা। একইসঙ্গে একদিনে ৭৭৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ৩০, ২০২০ ১০:২৫ Asia/Dhaka
  • ভারতে একদিনে ৫২,১২৩ জন করোনায় আক্রান্ত, মৃত ৭৭৫

ভারতে একদিনে রেকর্ডসংখ্যক ৫২ হাজার ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যায় আক্রান্তের ঘটনা। একইসঙ্গে একদিনে ৭৭৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২ জন এবং ৩৪ হাজার ৯৬৮ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ১০ লাখ ২০ হাজার ৫৮২ জন রোগীকে চিকিৎসার পরে হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরফলে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ২৪২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের নীতি-নির্দেশিকা অনুযায়ী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিহ্নিতকরণ ও তাদের আইসোলেশনের জন্য নমুনা পরীক্ষার হার ক্রমাগত বাড়ছে। বুধবার সকাল পর্যন্ত দেশে গত ২৪ ঘন্টায় ৪ লাখ ৮ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে, প্রতি ১০ লাখে নমুনা পরীক্ষার হার বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৫৮। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে। দেশে নমুনা পরীক্ষাগারের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। বর্তমানে ১ হাজার ৩১৬টি নমুনা পরীক্ষাগারের মধ্যে সরকারি পরীক্ষাগারের সংখ্যা ৯০৬ এবং বেসরকারি নমুনা পরীক্ষাগারের সংখ্যা ৪১০ হয়েছে।

করোনায় মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটক, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গে প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।

আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৬৫ হাজার ২৫৮ জন আক্রান্ত এবং ১ হাজার ৪৯০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২ হাজার ২৯৪ টি নয়া সংক্রমণ ও একইসময়ে ৪১ জন প্রাণ হারিয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩০

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।