-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ছুঁইছুঁই, মৃত ১ লাখ ১২ ছাড়িয়েছে
অক্টোবর ১৬, ২০২০ ১০:৫৮ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে এ পর্যন্ত ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৮ জন আক্রান্ত হয়েছেন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ১৬১ জন। গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮ টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে ওই তথ্য জানা গেছে।
-
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে: ডা. ফারুক আব্দুল্লাহ
অক্টোবর ১৫, ২০২০ ১৭:৪৯জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ বলেছেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ওই মন্তব্য করেছেন।
-
ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীনের মন্তব্য করার কোনও অধিকার নেই: অনুরাগ শ্রীবাস্তব
অক্টোবর ১৫, ২০২০ ১৭:১৭ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ আছে এবং থাকবে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীনের মন্তব্য করার কোনও অধিকার নেই। তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেছেন।
-
কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের মন্তব্যে মুসলিম ভোট হারানোর আশঙ্কা করছে জেডিইউ
অক্টোবর ১৫, ২০২০ ১২:৩৭ভারতের বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বিতর্কিত মন্তব্য করায় রাজ্যের শাসক জোটের শরিক জেডিইউ মুসলিম ভোট হারানোর আশঙ্কা করছে। জেডিইউয়ের নির্বাহী সভাপতি অশোক চৌধুরী বলেছেন, নিত্যানন্দ রাইয়ের এ ধরণের মন্তব্য পরিহার করা উচিত।
-
জম্মু-কাশ্মীরে ২ গেরিলা নিহত, পুলিশের এসপিও নিখোঁজ, অস্ত্রশস্ত্র উধাও
অক্টোবর ১৪, ২০২০ ১৭:১৪জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (বুধবার) দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার চাকোরা এলাকায় বন্দুকযুদ্ধে দুই গেরিলার মৃত্যু হয়।
-
৫ আগস্টের অপমান আমরা কখনও ভুলতে পারি না: মুক্তির পর মেহবুবা মুফতি
অক্টোবর ১৪, ২০২০ ১১:৫২জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি একবছরেরও বেশি সময় ধরে আটক থাকার পরে গতকাল (মঙ্গলবার) মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টা নাগাদ তাঁকে মুক্তি দেওয়া হয়। মেহবুবার মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে জানান জম্মু-কাশ্মীর সরকারের মুখপাত্র রোহিত কানসাল।
-
লাদাখকে কেন্দ্রীয়শাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না চীন: ঝাও লিজিয়ান
অক্টোবর ১৩, ২০২০ ১৫:৪১ভারত-চীন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পক্ষ থেকে সীমান্ত এলাকায় ৪৪ টি নতুন সেতু উদ্বোধনের বিষয়ে চীন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। চীন বলেছে, তারা লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না এবং এটি ভারত অবৈধভাবে প্রতিষ্ঠিত করেছে। চীন আরও বলেছে, তারা ওই অঞ্চলে অবকাঠামো তৈরির বিরোধিতা করছে।
-
অসমে চিড়িয়াখানায় বাঘ-সিংহকে গরুর গোশত না খেতে দেওয়ার দাবিতে বিক্ষোভ
অক্টোবর ১৩, ২০২০ ১৪:১৯ভারতের বিজেপিশাসিত অসমে বাঘ-সিংহকে গরুর গোশত না খেতে দেওয়ার দাবিতে ধর্না-অবস্থান কর্মসূচি পালন করেছেন হিন্দুত্ববাদীরা। গতকাল (সোমবার) উগ্রহিন্দুত্ববাদী বজরং দল ও অন্য সংগঠনের সদস্যরা ওই ইস্যুতে গুয়াহাটিতে রাজ্য চিড়িয়াখানার বাইরে প্রতিবাদে সোচ্চার হন।
-
কে ‘হালাল’ গোশত খাবেন এর ফয়সালা আমরা করব না : সুপ্রিম কোর্ট
অক্টোবর ১২, ২০২০ ১৭:০৪ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে কে ‘হালাল’ গোশত খাবেন, কে ঝাটকা গোশত খাবেন এর ফয়সালা আমরা করব না। ‘হালাল পদ্ধতি’ নিষিদ্ধের দাবি নিয়ে ‘অখণ্ড ভারত মোর্চা’ নামের একটি দক্ষিণপন্থী সংগঠনের আবেদনের শুনানিতে আজ (সোমবার) সুপ্রিম কোর্ট এমনটাই জানিয়ে দিয়েছে।
-
ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবিতে আমরণ অনশনে মোহন্ত পরমহংস দাশ
অক্টোবর ১২, ২০২০ ১৫:৪৮ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার তপস্বী ছাউনির মোহন্ত পরমহংস দাশ আজ থেকে আমরণ অনশন শুরু করেছেন। আজ (সোমবার) থেকে পরমহংস দাস আমরণ অনশনের মধ্য দিয়ে ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি মুসলিমদের নাগরিকত্ব বাতিল করার দাবি করেছেন। শুধু তাই নয়, পরমহংস দাস মুসলিমদের পাকিস্তান ও বাংলাদেশে পাঠানো এবং পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুদের ভারতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।