জাতীয় স্বার্থের ভিত্তিতে বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে ইরান: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i103374-জাতীয়_স্বার্থের_ভিত্তিতে_বিশ্বের_সঙ্গে_সম্পর্ক_রক্ষা_করবে_ইরান_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো কেউ ইরানের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তেহরান। তিনি আরো বলেছেন, বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্কের একমাত্র মানদণ্ড হবে এদেশের জাতীয় স্বার্থ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২২ ০৬:৫৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো কেউ ইরানের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তেহরান। তিনি আরো বলেছেন, বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্কের একমাত্র মানদণ্ড হবে এদেশের জাতীয় স্বার্থ।

প্রেসিডেন্ট রায়িসি তার সাম্প্রতিক রাশিয়া সফর সম্পর্কে এক বক্তব্যে বলেন, অনেকে মনে করছেন তার সরকার মূল সম্পর্ক রক্ষা করবে পাশ্চাত্যের সঙ্গে এবং এর পাশাপাশি প্রাচ্য ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও কিছু সম্পর্ক বজায় রাখবে।তিনি বলেন, এই বিশ্লেষণ সঠিক নয়।এর আগের অনেক [ইরানি] সরকার পাশ্চাত্যের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার কারণে দেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।

রায়িসি বলেন, বিশ্বের সবগুলো দেশের সঙ্গে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা হবে তার সরকারের অগ্রাধিকারভিত্তিক কাজ।

সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের যেকোনো দেশ পারস্পরিক সম্মান ও স্বার্থ রক্ষা করে ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইলে তেহরান তাকে স্বাগত জানাবে। পক্ষান্তরে কেউ শত্রুতা করতে চাইলেও সে তার উপযুক্ত জবাব পাবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, যেকোনো পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষা করবে তার সরকার।#

পার্সটুডে/এমএমআই/৫