সর্বোচ্চ নেতা প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনায় এগিয়ে যাচ্ছে ইরান: জে. সালামি
https://parstoday.ir/bn/news/iran-i103378-সর্বোচ্চ_নেতা_প্রজ্ঞাপূর্ণ_দিকনির্দেশনায়_এগিয়ে_যাচ্ছে_ইরান_জে._সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ সম্মানজনকভাবে আমেরিকা ও তার মিত্রদের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।তিনি ইরানের ইস্পাহান প্রদেশের গোলপায়গান শহরের শহীদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২২ ০৭:০৯ Asia/Dhaka
  • আইআরজিসি\'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি
    আইআরজিসি\'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ সম্মানজনকভাবে আমেরিকা ও তার মিত্রদের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।তিনি ইরানের ইস্পাহান প্রদেশের গোলপায়গান শহরের শহীদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

জেনারেল সালামি বলেন, বিশ্বের সব দেশ এখন ইরান ও এদেশের জনগণকে একটি সম্মানজনক জাতি বলে মনে করে।১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধে গোলপায়গান শহরের নাগরিকদের প্রতিরোধের কথা স্মরণ করে তিনি বলেন, যদি আপনারা দেশরক্ষার কাজে সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন না করতেন তাহলে ইরানের পরিণতি অন্য দু’চারটি দেশের মতোই হতো। কিন্তু এদেশের শহীদদের আত্মত্যাগের ফলে আজ ইরান বিশ্বের বুকে মাথা উঁচু করে একটি সম্মানজনক জাতি হিসেবে দাঁড়িয়ে আছে।

শত্রুরা নানাভাবে ইরানকে ঘায়েল করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন আইআরজিসি’র প্রধান কমান্ডার। তিনি বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এমন একটি শক্তিশালী আন্তর্জাতিক ব্যবস্থা যার মোকাবিলা করা আমেরিকার পক্ষেও সম্ভব নয়।কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দুরদর্শী নেতৃত্ব ও প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনার আলোকে ইরান ওই আন্তর্জাতিক ব্যবস্থাকে পর্যুদস্ত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/৫