সাম্রাজ্যবাদীদের দম্ভ চুরমার করতেই সামরিক শক্তি বৃদ্ধি জরুরি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i103562-সাম্রাজ্যবাদীদের_দম্ভ_চুরমার_করতেই_সামরিক_শক্তি_বৃদ্ধি_জরুরি_ইরান
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) সামরিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দিতেন। কারণ তিনি বিশ্বাস করতেন এর মাধ্যমে সাম্রাজ্যবাদীদের দম্ভ চুরমার করা সম্ভব হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১৫:১০ Asia/Dhaka
  • সালামি
    সালামি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) সামরিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দিতেন। কারণ তিনি বিশ্বাস করতেন এর মাধ্যমে সাম্রাজ্যবাদীদের দম্ভ চুরমার করা সম্ভব হবে।

ইসলামী বিপ্লব বার্ষিকীকে সামনে রেখে তিনি এ কথা বলেন। সালামি বলেন, ইমাম খোমেনী (রহ.) আধুনিক জাহিলিয়াতের যুগে ইসলামের আলো জ্বালিয়ে ঘন-অন্ধকার দূর করতে সক্ষম হয়েছেন এবং ইরানি জাতি তথা মুসলিম উম্মাহকে মুক্তি, স্বাধীনতা ও প্রকৃত ইসলাম উপহার দিতে পেরেছেন। 

তিনি বলেন, ইসলামী বিপ্লবের বর্তমান নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এখন যে পথ অনুসরণ করছেন তা ইমাম খোমেনী (রহ)'র রেখে যাওয়া পথ। আলহামদুলিল্লাহ এই পথ অনুসরণের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী এবং অপ্রতিরোধ্য বাহিনী হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

তিনি ইমাম খোমেনী (রহ.) এবং আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নির্দেশনা মেনে শক্তি জোরদার করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।