সাম্রাজ্যবাদের আতঙ্ক হয়েও ইরানের ইসলামী বিপ্লবের অগ্রগতি অব্যাহত থাকার প্রধান রহস্য
https://parstoday.ir/bn/news/iran-i103714-সাম্রাজ্যবাদের_আতঙ্ক_হয়েও_ইরানের_ইসলামী_বিপ্লবের_অগ্রগতি_অব্যাহত_থাকার_প্রধান_রহস্য
আজ ইরানের ইসলামী বিপ্লবের ৪৩তম বিজয়-বার্ষিকীর দিন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২২ ১৬:২৬ Asia/Dhaka
  • ইরানের মোকাবেলায় মার্কিন সাম্রাজ্যবাদ বার বার পরাজয় ও ব্যর্থতার স্বাদ আস্বাদন করছে
    ইরানের মোকাবেলায় মার্কিন সাম্রাজ্যবাদ বার বার পরাজয় ও ব্যর্থতার স্বাদ আস্বাদন করছে

আজ ইরানের ইসলামী বিপ্লবের ৪৩তম বিজয়-বার্ষিকীর দিন।

বাংলাদেশের প্রখ্যাত একজন সাংবাদিক কয়েক বছর আগে এ বিপ্লবের ৪০ তম বার্ষিকী উপলক্ষে লিখেছিলেন 'আন্তর্জাতিক বিশ্বের বহুমুখী বৈরিতা এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দশকের পর দশক ধরে চলমান অবরোধের মধ্যেও দেখা গেছে, অভূতপূর্ব প্রাণশক্তিতে ভরপুর ইরানি জাতি বিশ্বের অনেক দেশের চেয়ে দ্রুত ও দৃপ্তগতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। বৈশ্বিক মানব উন্নয়ন প্রতিবেদনে তাদের অবস্থান এখন ১৮৯ দেশের মধ্যে ৬০তম, যা তুরস্ক, চীন ও ভারতের ওপরে। ইরানের ভৌগোলিক সীমার মধ্যেই শুধু নয়, তেহরানের প্রভাবের পরিধি বাড়ছে ইরাক-সিরিয়া-ইয়েমেন-লেবানন পর্যন্ত। চার দশক ধরে কঠিন অবরোধের মধ্যে থেকেও ইরান যে শুধু টিকে আছে তাই নয়; অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে পূর্ণ শক্তিমত্তারও পরিচয় দিচ্ছে, যা বিস্ময়কর।'  

 

ইরানের ইসলামী বিপ্লবের অব্যাহত সাফল্য ও অগ্রগতির নানা রহস্যের মধ্যে যে রহস্যটি বেশ উল্লেখযোগ্য তাও উল্লেখ করতে ভুলেননি ওই বিখ্যাত সাংবাদিক (শ্রদ্ধেয় মুজতাহিদ ফারুকি)। তিনি লিখেছিলেন, বিপ্লবের মূল মর্মবাণী ছিল স্বাধীনতা, মুক্তি, ইসলামী প্রজাতন্ত্র। আয়াতুল্লাহ খোমেনি দেখিয়ে গেছেন সত্যের পথে যে বাধাবিপত্তি আছে তার সাথে লড়াই করে কিভাবে অটল-অবিচল থাকতে হয়।....একজন বিপ্লবীর জীবনের যেসব বাস্তব ও ব্যক্তিগত দিক রয়েছে তাকে ইসলাম উদ্ভাসিত করে। একজন অনুসারী তার ধর্মীয় নেতা বা ইসলামী শাসকের কাছ থেকে জীবন সংগ্রামের যেসব রসদ পান, তা তাকে এতটাই সমৃদ্ধ করে তোলে যে, কোনো আগ্রাসী শক্তিকেই তিনি ভয় পান না। তার উপলব্ধি অটুট থাকে। কারণ, তিনি তার লক্ষ্য ও তা অর্জনের পথগুলো সম্পর্কে পরিষ্কার জ্ঞান অর্জন করেন। এভাবেই এক ধরনের দৃঢ় আস্থা নিয়ে ইসলামী বিপ্লবের অনুসারীরা একের পর এক বাধা অতিক্রম করতে পেরেছেন।

আজ মার্কিন কর্মকর্তারাই স্বীকার করছেন যে ইরানের ওপর ট্রাম্প ও বাইডেন সরকারের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিও চরম মাত্রায় ব্যর্থ হয়েছে। সন্ত্রাসী ও সাম্যাজবাদ-বিরোধী লড়াইড়ের কিংবদন্তীতুল্য বীর জেনারেল কাসেম সোলাইমানিকে শহীদ করার পর গোটা পশ্চিম এশিয়া ও আশপাশের অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের তল্পিবাহক শক্তিগুলোর অবস্থা আরও শোচনীয় হয়েছে। অন্যদিকে এ অঞ্চল ও ল্যাটিন আমেরিকা অঞ্চলসহ বিশ্বের নানা অঞ্চলে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব ও জনপ্রিয়তা আগের চেয়েও জোরদার হচ্ছে। আসলে ইমান ও অপ্রতিরোধ্য আত্ম-বিশ্বাসে বলিয়ান ইরানের মুসলিম জাতি  সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দম্ভ চূর্ণ করার অবস্থান ও যোগ্যতা বজায় রেখেছে। তাই ইরানের ইসলামী বিপ্লব এখনও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর জন্য প্রধান আতঙ্ক এবং মুক্তিকামী জাতিগুলোর জন্য আশা-ভরসা ও প্রেরণার উৎস হয়ে নতুন ইসলামী সভ্যতা ও বিশ্ব-জাগরণের কেন্দ্রভূমি ও নিয়ন্ত্রক হওয়ার গৌরবময় ভূমিকা রাখছে। #

পার্সটুডে/এমএএইচ/১১ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।