বৈদেশিক বাণিজ্যের অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i105058-বৈদেশিক_বাণিজ্যের_অবকাঠামোগত_উন্নয়নের_ওপর_জোর_দিলেন_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশীদের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০২২ ১২:২৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশীদের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রেসিডেন্টের তথ্য দফতর থেকে আজ (শুক্রবার) এ তথ্য জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ মাজানদারান প্রদেশের আমিরাবাদ জেটি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। সেখানে তিনি ইরানের প্রতিবেশী দেশগুলোর সাথে বৈদেশিক বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করেন। বৈদেশিক বাণিজ্যের অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ করার কথাও বলেন প্রেসিডেন্ট রায়িসি।

ইরানের প্রেসিডেন্ট আমিরাবাদ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের গুরুত্ব ও অবস্থানের কথা উল্লেখ করে  বলেন: এই বন্দরের উৎপাদন ও রপ্তানি ক্ষমতার উন্নয়নে মনোযোগ দেওয়া প্রয়োজন।

বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে রায়িসি এই বন্দরের সার্বিক খোজখবর নেন। বন্দরকে কাঙ্ক্ষিত স্তরে পৌঁছানোসহ ভালো-মন্দ দিক সম্পর্কে নিবিড়ভাবে অবহিত হন।

বন্দরের উপকণ্ঠে শিল্প ও উৎপাদন কারখানা স্থাপনের গুরুত্বের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রায়িসি বলেন: অর্থনৈতিক উন্নয়নে আমিরাবাদ বন্দরের সুযোগ-সুবিধাগুলোকে কাজে লাগানো উচিত এবং এক্ষেত্রে বিলম্ব করা ঠিক নয়।

রায়িসি আরও বলেন: পরিবেশগত বিষয়গুলিকে বিবেচনায় নিয়ে শিল্প ও উৎপাদন কারখানা স্থাপনসহ বন্দরের উন্নয়নের পথ সহজতর করা প্রয়োজন।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।