রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে বিজয়ীর নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i122066-রেডিও_তেহরান_ফেসবুক_কুইজ_প্রতিযোগিতার_দ্বিতীয়_পর্বে_বিজয়ীর_নাম_ঘোষণা
রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর দ্বিতীয় পর্বে ৩১৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সমস্ত শর্ত পূরণ করে যারা সঠিক উত্তর দিয়েছেন, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের প্রতিযোগী আমিনুল ইসলাম রানা।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৭, ২০২৩ ১৩:৪২ Asia/Dhaka
  • রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে বিজয়ীর নাম ঘোষণা

রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর দ্বিতীয় পর্বে ৩১৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সমস্ত শর্ত পূরণ করে যারা সঠিক উত্তর দিয়েছেন, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের প্রতিযোগী আমিনুল ইসলাম রানা।  

বিজয়ী বন্ধুকে জানাই অভিনন্দন আর সেই সাথে অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি পরের পর্বে অংশগ্রহণ করতে ভুলবেন না। আর হ্যাঁ, সকল শর্ত পূরণে যত্নশীল হবেন। কারণ এই পর্বে অনেকেই সঠিক উত্তর দিলেও সব শর্ত পূরণ করেনি।

কুইজের উত্তরটি মিলিয়ে নিন

প্রশ্ন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোন্‌ ক্বারি সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন?

উত্তর: ক্বারি ইউনুস শাহ মুরাদি

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭