ইসলামী প্রজাতন্ত্র ইরানে বিমান বাহিনী দিবস উদযাপন
ফেব্রুয়ারি ০৮, ২০২৬ ২০:৩২ Asia/Dhaka
পার্সটুডে- আজ (রোববার) ইসলামী প্রজাতন্ত্র ইরাানে বিমান বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
বিমান বাহিনীর ঈমানদার ও বিপ্লবী সদস্যরা ১৯৭৯ সালের এই দিনে ইসলামী বিপ্লবের মহান স্থপতি ইমাম খোমেনী (রহ.)-এর প্রতি তাদের আনুগত্য প্রদর্শন করেন। এর ফলে এই দিনটি ইসলামী বিপ্লবের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে।
এই দিনটি প্রজ্ঞা, সাহসিকতা এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে জাতি ও নেতৃত্বের গভীর বন্ধনের প্রতীক।
আজ দিবসটি উপলক্ষে সেনাবাহিনীর বিমান ইউনিটের সদস্যদের সঙ্গে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ কুশল বিনিময় করেছেন।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ