মিউনিখ নিরাপত্তা সম্মেলন একটি "সার্কাস"-এ পরিণত হয়েছে: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: এটা দুঃখজনক যে মিউনিখ নিরাপত্তা সম্মেলন, যা সাধারণত একটি গুরুতর এবং বিশ্বাসযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হত, ইরান ইস্যুতে "মিউনিখ সার্কাসে" পরিণত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সামাজিক নেটওয়ার্ক "এক্স"-এ আজ ওই মন্তব্য করেন।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের পতন সম্পর্কে আরাকচি বলেন, যেখানে বিষয়বস্তুর চেয়ে উপস্থিতিকে প্রাধান্য দেওয়া হয়, সেখানে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে-এ কথা উল্লেখ করে আরাকচি আরও বলেন: এই পরিস্থিতি বিষয়বস্তুর চেয়ে উপস্থিতিকে প্রাধান্য দেওয়ার লক্ষণ। এ ধরনের দৃষ্টিভঙ্গি আঞ্চলিক উন্নয়নে ইউরোপের অবস্থান এবং ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
"ইউরোপীয় ইউনিয়নের বিভ্রান্তি" হিসেবে অভিহিত এই পরিস্থিতির মূল কারণ হিসেবে ইরানের অভ্যন্তরীণ উন্নয়ন বুঝতে ইউনিয়নের অক্ষমতাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মূল্যায়ন করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে তাদের স্পষ্ট দিক-নির্দেশনার অভাব রয়েছে বলেও মনে করেন। তিনি বলেন যে এই জটিল অঞ্চলটি তার ভূ-রাজনৈতিক ভারসাম্যের একটি উল্লেখযোগ্য অংশ হারিয়ে ফেলেছে। আরাকচির মতে, এই প্রক্রিয়ায়, জার্মানি তার আঞ্চলিক নীতি সম্পূর্ণরূপে ইহুদিবাদী ইসরাইলের পথে এগিয়ে গেছে।
আরাকচি ইউরোপীয় নীতির সাধারণ গতিপথকে "গুরুতর এবং উদ্বেগজনক" বলে বর্ণনা করেছেন এবং বলেছেন: "এই পরিস্থিতির বাস্তব পরিণতি হল ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা প্রক্রিয়াগুলোতে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় ত্রয়িকার কার্যকারিতা হ্রাস।"
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাবলি এবং বর্তমান পরিস্থিতিকে ইরান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে ইউরোপকে প্রান্তিক করার লক্ষণ বলে মনে করেন।#
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।