ভুল শিকার না করা পর্যন্ত তোমাদের ছাড়বো না: লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i157766-ভুল_শিকার_না_করা_পর্যন্ত_তোমাদের_ছাড়বো_না_লারিজানি
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন, যুদ্ধ শুরু করা অনেক সহজ কাজ কিন্তু কিছু টুইট করে এই যুদ্ধের সমাপ্তি ঘটানো যায় না। ভুল শিকার না করা পর্যন্ত তোমাদের ছাড়া হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০২৬ ১২:০৭ Asia/Dhaka
  • আলী লারিজানি
    আলী লারিজানি

পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন, যুদ্ধ শুরু করা অনেক সহজ কাজ কিন্তু কিছু টুইট করে এই যুদ্ধের সমাপ্তি ঘটানো যায় না। ভুল শিকার না করা পর্যন্ত তোমাদের ছাড়া হবে না।

আলী লারিজানি গতকাল এক্স চ্যানেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ট্রাম্প আবারো বলেছেন, আমাদেরকে অবশ্যই দ্রুত এই যুদ্ধে জিততে হবে। যুদ্ধ শুরু করা অনেক সহজ কাজ কিন্তু কিছু টুইট করে এই যুদ্ধের সমাপ্তি ঘটানো যাবে না। ভুল শিকার এবং ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত তোমাদের ছাড়ব না’।

লারিজানি তার আরেক টুইট বার্তায় ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তার জবাবে লিখেছেন, ‘ট্রাম্প বলেছিল মাত্র এক ঘণ্টার মধ্যে ইরানকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে পারি। কিন্তু এ কাজ আমি করিনি’।

এর জবাবে লারিজানি বলেছেন, ‘ট্রাম্প এমনটি করলে আমরাও মাত্র আধা ঘন্টার মধ্যে সমগ্র মধ্যপ্রাচ্যকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অন্ধকার নামিয়ে আনতে পারি এবং এ অঞ্চলে অন্ধকারে পালিয়ে থাকা মার্কিন সেনাদের ধরে আনার সুযোগ তৈরি হবে’।

পার্সটুডে/এমনআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।