শাহবাজ শরিফকে পেজেশকিয়ান: জবরদস্তি ও অবরোধের মধ্যে ইরান আলোচনায় বসবে না
https://parstoday.ir/bn/news/iran-i158734-শাহবাজ_শরিফকে_পেজেশকিয়ান_জবরদস্তি_ও_অবরোধের_মধ্যে_ইরান_আলোচনায়_বসবে_না
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোনালাপে সর্বশেষ রাজনৈতিক ও মাঠপর্যায়ের পরিস্থিতি, যুদ্ধবিরতি স্থিতিশীল করার প্রক্রিয়া এবং ইসলামাবাদে কূটনৈতিক উদ্যোগগুলোর অগ্রগতি নিয়ে মতবিনিময় ও পর্যালোচনা করেছেন।
(last modified 2026-04-26T04:39:43+00:00 )
এপ্রিল ২৬, ২০২৬ ১৩:০৪ Asia/Dhaka
  • শাহবাজ শরিফ (বামে) ও পেজেশকিয়ান (ডানে)
    শাহবাজ শরিফ (বামে) ও পেজেশকিয়ান (ডানে)

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোনালাপে সর্বশেষ রাজনৈতিক ও মাঠপর্যায়ের পরিস্থিতি, যুদ্ধবিরতি স্থিতিশীল করার প্রক্রিয়া এবং ইসলামাবাদে কূটনৈতিক উদ্যোগগুলোর অগ্রগতি নিয়ে মতবিনিময় ও পর্যালোচনা করেছেন।

পেজেশকিয়ান এই টেলিফোন আলাপে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি যৌথ বোঝাপড়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি অর্জন এবং কার্যকর সংলাপের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করা চলমান সমস্যাগুলোর সমাধানের পথে যেকোনো অগ্রগতির পূর্বশর্ত।

পেজেশকিয়ান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাগরে সীমাবদ্ধতা বাড়ানোর পদক্ষেপগুলোর কথা উল্লেখ করে এসব পদক্ষেপকে যেকোনো কূটনৈতিক অগ্রগতির জন্য গুরুতর বাধা হিসেবে বর্ণনা করে বলেন, একদিকে সংলাপ ও আলোচনার বিষয়ে বার্তা পাঠানো হচ্ছে, আর অন্যদিকে সমুদ্র পথে অবরোধ জোরদার করা হচ্ছে এবং অব্যাহতভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, যা বাস্তবে পারস্পরিক আস্থা গঠনের জন্য প্রয়োজনীয় পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।#

পার্সটুডে/এস এ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন